ভারতবর্ষের নাম বদলায়নি- বদলে গেছে আচার বিচার,বদলায়নি শহীদ মিনার- গাছগাছালি পাখির কূজন,ফুলের গন্ধ একই আছে, বদলে গেছে সুহৃদ সুজন।মানুষ গুলো একই আছে, বদলে গেছে আচার বিচার।দেশ বলতে কি দেশ হবেনা, মানুষেরই আসল মানে,ভাষা কিংবা পোশাকে নয়,যার অর্থ সবাই জানে।যে দেশটা দেখে তুমি, কবির মতে ভুল ঠিকানা,বিপ্লবীদের রক্তে আঁকা, দেশ বলতে কি দেশ হবে না?একই মাটি পায়ের তলায়, আকাশখানাও একই আছে,তখন শুধু মানুষ ছিল, এখন ভরা মরা গাছে।এখন ভরা মরা গাছে লুকিয়ে জীবন একলা বাঁচে,জানালার রঙ বদলে গেছে, আকাশ কিন্তু একই আছে।প্রথম যেদিন ডাকলো পাখি স্বাধীনতার প্রথম ভোরে,ঘুম মোছা চোখ জেগে ছিল বারুদ মেশা অন্ধকারে।আপনজনা কেউ ছিলনা, নিলো সবায় আপন করে,এখন সবাই আপন হয়ে পরের মত নিজের ঘরে।বদলে যাওয়ার এই যে রীতি, বিবর্তনের ভুল ধারণা,মানুষ জানে মানুষ আছে, প্রমাণ দেবে লোকগণনা।এটাই যদি বাঁচার মানে, অন্য কিছুই আর বোঝ না,হলফ করে বলতে পারি, দেশ বলতে, আর দেশ হবে না।
সূচিপত্র তিনটি কবিতা ।। জহির খান মহাকালের ক্যানভাসে এক দূরদর্শী নাবিক: সুনীল গঙ্গোপাধ্যায় কবি রোমিলা থাপার : অস্তিত্বের অনুসন্ধান ।। শিবাশিস মুখার্জি ব্যক্তিগত গদ্য।। অরবিন্দ পুরকাইত অসুখী ঋণের বোঝা ।। ভাস্কর সিনহা অণুগল্প ।। মাটির বাঁধ ।। সুমিত মোদক গল্প ।। দর্শন ।। নিরাশাহরণ নস্কর তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন ।। শিবাশিস মুখার্জি পতি, পত্নী আউর খুবসুরতি—যো নজর না লাগে!! ।। অরিন্দম পাল গুচ্ছকবিতা ।। ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… ।। আবদুল্লাহ আল আদীব অজ্ঞতার উত্তরাধিকার ভেঙে জ্ঞানের আলোকযাত্রা ।। মেশকাতুন নাহার চিন্তার উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্ম ।। মেশকাতুন নাহার রঙের আড়ালে মানুষ ।। মইনুদ্দিন সরদার শিক্ষক দিবস ✍️ শিবাশিস মুখার্জী বাংলা সাহিত্যে পঞ্চজন তিনটি কবিতা ।। তন্ময় অধিকারী দুটি কবিতা ।। সুশান্ত সেন দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর শিক্ষক দিবস পালনের চির প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান যখন পুজো আসত ।। সঞ্চয়ন ব্যানার্জী সদা অন্যমনস্ক গোলকবাবু ।। দীপক পাল মাস্টারমশাই ।। অঞ্জনা গোড়িয়া সাউ জুজুবুড়ির কেরামতি ।। গোবিন্দ মোদক পদ্ম পাতায় জল ।। অশোক দাশ ঋতুবতী গোলাপ ।। আজিজু...

Comments
Post a Comment