Skip to main content

দুলাল সুরের কবিতা

শ্রাবনের বাদলা দিনে




আঁধার কালো মেঘ ঘনিয়ে এলো

শ্রাবনের'ই শেষ বিকালে

চকিতে হৃদয় হল চঞ্চল

উচাটন এ'মন থাকেনা ঘরেতে।



গুরুগম্ভীর মেঘ গর্জনে

চাষির ব্যাটা কাঁপছে ভয়ে,

কড় কড় কড়াত বাজ পড়ল ওই

তালগাছের'ই মগডালে।



রিমঝিম ঝিম বৃষ্টিধারা

মেঘ ভেঙ্গে নামে ধরায়,

রুক্ষ ফসল প্রাণ ফিরে পায়

চাষি ভায়ার মুখে হাসি ফোটায়।



ঘন ঘোর এই বাদলা দিনে

উথাল পাতাল হাওয়ার সাথে,

মনের মাঝে অগোচরে

তোমার স্মৃতি আসে কল্পনাতে।



নিঃসঙ্গ রাত ঘুম আসে না

আবছা আলো আধারিতে

তোমার বিহনে পাগল এ মন

জলরঙে ছবি আঁকে স্মৃতিপটে।
=======================


দুলাল সুর
শ্রীনগর ১ নং,
মধ্যমগ্রাম, কোলকাতা – ৭০০১২৯।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই