Skip to main content

ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার

নারী অসামান্যা 

সৌমিত্র মজুমদার 


নারী আমার জন্মদাত্রী 
      নারী আমার বোন,
নারী সে যে স্ত্রী, কন্যা
      ভীষণ আপনজন;
নারী হলো শক্তিস্বরূপ
      অভয়দাত্রী সে যে --
নারীর স্পর্শে হৃদয় জুড়ে 
      সানাই ওঠে বেজে ! 
মাসি-পিসি তারাও নারী 
      পরম ভালোবাসা,
প্রশ্রয়েতে তারাই মেটান
      যাবত মনের আশা
নারী হলো মনের মিতা
      নারী পরমজনই,
তারই মাঝে পাই গো খুঁজে 
      সুখ-বিলাসের খনি।

---------------------

সৌমিত্র মজুমদার 
পূর্বাচল পল্লি, রহড়া,
উত্তর ২৪ পরগণা। 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই