Skip to main content

ছড়া ।। তাকে ছাড়া ।। বদ্রীনাথ পাল

তাকে ছাড়া

বদ্রীনাথ পাল 


আদর্শ- নারী যদি কেউবা থেকে থাকে -
সে আদর্শ নারী বলি শুধু আমার মাকে। 
মানুষ হবার মন্ত্র আমি পেয়েছি যে তাঁর কাছে,
বলে ছিলেন "সব শক্তি সত্যটিরই আছে"।

শিশুকালেই তারার দেশে চলে গেছেন পিতা-
জানা আমার হয়নি যে তাই বাবার স্নেহ কি, তা ?
সে অভাবটি পূরণ আমার করেছিলেন মা যে-
বাবার অভাব টের পাইনি তাইতো কোনোও কাজে।

দিন আনা দিন খাওয়ার ভাঙা ফুটো এ সংসারে 
লড়াই কেমন করতে যে হয় দেখেছি যে তারে।
মলিন কভু হয়নি তবু মিষ্টি মুখের হাসি
বলতেন "কি লাভ হবে রে হয়ে কাশীবাসী ?"

বারেবারেই বলতেন মা আমায় কাছে ডেকে 
"মিথ্যে কথার জাল বুনিস না সত্য চেপে রেখে।
লোভের বশে মান সম্মান দিবি নাকো জলে,
কাড়বি না রে পরের জিনিস ছলে বা কৌশলে।

লোক ঠকানো ছিল না তার কক্ষনো যে ধাতে
পরের জিনিস ভুলেও তিনি ছুঁলেন নাতো হাতে।
তাইতো তিনি আমার কাছে আদর্শ এক নারী -
তাঁকে ছাড়া একথা কি অন্যে বলতে পারি ?
----------------------------
বদ্রীনাথ পাল 
বাবিরডি, পোস্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া।



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই