সুর পরিবর্তন
নিবেদিতা দে
তুই শ্রেষ্ঠ কবিতা
তুই কিনারা আলোকিত করা চাঁদের আলো
তুই বর্ষার সূর্য
তুই আঘাত না হানা কোমল বাতাস
তুই উৎসবের উজ্জ্বলতম আলো,
খুশির ধারক
তুই উন্মত্ত ভিড়ের মাঝে চেনা মুখ।
তুই প্রথম আলিঙ্গন,
প্রথম হারিয়ে যাওয়া।
তুই দিনের প্রথম আর শেষ হাসি
তুই বইয়ের আড়ালে রাখা হাত
তুই শেষ চকের গুঁড়ো।
তুই আমার সুর পরিবর্তন।
************************
নিবেদিতা দে
বিহু, গোলাপবাগ, শরৎপল্লি, পূর্ব বর্ধমান
Comments
Post a Comment