Skip to main content

কবিতাঃ রাজু কর্মকার


ভিজে ঠোঁট ও নীল বিষ 

                    

রক্তস্রোত চোরাপথে       প্রজাপতির ডানাদুটিতে 
                    শুঁয়োপোকার রোঁয়া । 
অনল হতাশার            ভস্মীভূত বক্ষ-পিঞ্জর । 
              নির্গমিত অনর্গল ধোঁয়া । 

প্রেমিকার কোমল বুক         সংজ্ঞাহীন সদা সুখ 
              আজ সেথা সজারুর কাঁটা । 
আলিঙ্গনে রক্ত ঝরে         বাক্যবান বিদ্ধ করে 
                ভিজে ঠোঁট আজ ঠোঁটকাটা । 

বেকারত্বের তীব্র দংশন   রক্তাক্ত মন, নীল জীবন
               ব্যর্থতার গ্রাসে তা অর্থহীন 
যাদের সাথে নিত্য বাস       বড়বড় দীর্ঘশ্বাস 
            স্নেহ আদর পঞ্চভূতে বিলীন ! ! 
===========================


রাজু কর্মকার
হাবড়া , উ 24 পঃ  ।    
2/4/19  । 

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই