এখন
কবিতার ভেতর একটু সরষে ফুল গুঁজে দিলাম
একদল বলে উঠল বেশ বেশ
এই ত আমাদের কথা বলা হচ্ছে।
তার পরের লাইন এ যখন সাদা পতাকার গুণগান করলাম
তখন আগেকার দল বলে উঠল =
বুড়োর মতিভ্রম হয়েছে ।
এদিকে দেখি জিতা রহ জিতা রহ বলে অন্য একদল
পতাকা নিয়ে আমার বাড়ির চারপাশে এসে দাড়িয়েছে।
একটু ঘাবড়ে গিয়ে নতুন ভাবে কি লিখব ভাবছি
ভুতো এসে বলল -
সাদা পতাকা হাতে লোকজন সরষে ফুল কুড়িয়ে
বাড়ি ফিরছে এই রকম লিখলে কি হয় !
কে জানে কি হয় না হয় ।
সুশান্ত সেন
৩২ বি, শরৎ বোস রোড, কলিকাতা -৭০০০২০
৯৮৩০২৪২১৩৪
Comments
Post a Comment