Skip to main content

কবিতা ।। অন্বেষণে ।। অঙ্কিতা মজুমদার

 

অন্বেষণে 

অঙ্কিতা মজুমদার

একটা জীবনমুখী গল্পগাথা,
সেই গল্পের পাতা খুলে পড়েছিল
এক ঝাপসা রাত্রির কাঁচে।
ছেলেটি, ছুটতে.... ছুটতে.... কলকাতা,বরানগর,হাওড়ার -
ওলিতে - গলিতে,
প্রত্যহ নিয়ন্ত্রণ পায় চোখ থামা অশ্রুর।
হাত ভর্তি জ্ঞানের সার্টিফিকেট আর ঝোলা ভর্তি বই,
সব ছড়ানো ওর মণিকোঠায়.... দুশ্চিন্তা,সংসার,দায়িত্ব।
দুঃখের কালরাত্রি তাকে ডেকে আনে সম্মুখে;
বেসামাল পদচিহ্ন,ক্লান্তি জড়ানো দেহ
করে তোলে এক নিরেট পাথরের স্তূপ।
নির্বিকার প্রতিবাদ দীর্ঘশ্ব‌াসে সাড়া ফেলে,
অগ্নুৎপাতে বেরিয়ে আসে জ্ঞানের দেহাবশেষ।
জ্বলতে থাকে দাউ দাউ আগুনে;
তখনও খুঁজে ফেরে.... একটা কাজের ঠিকানা।।
 
=================

 অঙ্কিতা মজুমদার
গ্রাম +পোস্ট - চকদিঘী
পিন -৭১৩৪০৪

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই