Skip to main content

কবিতা : রণবীর বন্দ্যোপাধ্যায়



ফিরিয়ে দাও !!




রজনীগন্ধার গন্ধ মদির ,
গোলাপের পাপড়ি শয্য্যায়
আর সানাইয়ের সুর ;
এসেছিলাম মালা গলায় ।।

দুরুদুরু বুকে এসেছিলাম
স্বপ্ন নিয়ে তোমার ঘরে
রেখেছিলাম মাথা সেদিন ;
তোমার বুকের পরে ।।

পলে পলে তখন থেকে
তোমারই হয়েছি আমি ;
দিয়েছি প্রেম আমার ,
আর আর হারিয়েছি আমি ।।

চোখে রেখে চোখ আর -
ধরে শুধু তোমারই হাত ,
কেটে গেলো সময়
বহুদিন আর রঙিন রাত ।।

সহসা রঙ ফিকে হলো -
এলো এক অন্ধকারের রাত ;
আর এক হাতের খোঁজে ,
ছাড়লো যে তোমার হাত ।।

সেই গাঢ় অন্ধকারে রাতে -
বলেছিলে যাও ফিরে যাও ,
নয়তো মরো তুমি আপদ ;
বলেছিলে যাও , দূর হয়ে যাও ।।

তখন রজনীগন্ধা শুকনো হলুদ -
গোলাপ পাপড়ি বর্ণহীন ;
অস্তিত্বের সংকটে অনিশ্চয়তায় ,
সত্তা আমার রক্তহীন ।।

ফিরে আমি যাবো ,
দিচ্ছি কথা তোমায় ,
যদি পারো ফিরিয়ে দিতে
সেই সেই আমায় ।।









বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই