Skip to main content

শুভাশিস দাশের কবিতা



তবু প্রত্যয় আছে

--------------------


গেলো যে বছর যায়নি ভালো
মিশিয়ে ভালমন্দ
নোতুন বছর হয়তো দেবে
ভালোর কিছু গন্ধ !
দুঃখ ব্যাথা অনেক কথা
রইলো স্মৃতি হয়ে
নোতুন বছর আনবে শুভ
বার্তা কিছু বয়ে !
তবু প্রত্যয় আছে এই বুকে
আসবে সুখের দিন
শোধ হয়ে যাবে বিগত দিনের
যাবতীয় জমা ঋণ !
-------------------------


শুভাশিস দাশ
দিনহাটা

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই