---------- Forwarded message ---------
From: Sumit Modak <sumitmodak09541@gmail.com>
Date: Sat, Aug 1, 2026 at 6:30 PM
Subject: অণুগল্প ।। ভাদ্র সংখ্যার জন্য ।
To: <nabapravatblog@gmail.com>
From: Sumit Modak <sumitmodak09541@gmail.com>
Date: Sat, Aug 1, 2026 at 6:30 PM
Subject: অণুগল্প ।। ভাদ্র সংখ্যার জন্য ।
To: <nabapravatblog@gmail.com>
মাটির বাঁধ
——
সুমিত মোদক
ভাদ্র মাসের বৃষ্টিতে মণি নদী চঞ্চলা । বার বার আঘাত করে । ভেঙে দিতে চায় দুর্বল মাটির বাঁধ । সুচরিতার মতো । কখন কি অঘটন ঘটাবে জানে না । ভয়ে ভয়ে থাকে অনন্ত ।
এপারে ধান ক্ষেত , বাসভূমি । ওপারে নোনা জল । বাঁধ ভেঙে গেলে ভেসে যাবে সব । নোনা জল , নোনা বাতা মিলেমিশে একাকার হবে । আবাদি জমি হয়ে যাবে বছরের পর বছর অনাবাদি । রাত জাগে । বাঁধ পাহারা দেয় বাদাবনের মানুষ । অনন্তও ।
অনেক কষ্ট করে চার বিঘে দু ফসলি জমি কিনেছে । চাষ করেছে । সবুজে সবুজে ভরে গেছে ক্ষেত । আলপথে দাঁড়ালে মনে হয় ধান গাছ গুলি হাসছে । ঠিক যেন তিন মাসের মেয়েটার মতো । দেখে বুক জুড়িয়ে যায় । বাচ্চা নিয়ে বউ বাপের বাড়িতে । পাকা রাস্তার কাছাকাছি । ওখান থেকে হাসপাতাল , ডাক্তার , ওষুধ দোকানের যোগাযোগ সুবিধা । আর কয়েক মাস গেলে ফিরবে । দু চার দিন ছাড়া দেখে আসে ।
আজ দুপুরে দেখা হয়ে ছিল সুচরিতার সঙ্গে । পুকুর-ঘাটে । চোখ দুটি যেন জ্বলছে । বাঘিনীর মতো । চোখ থেকে চোখ সরিয়ে নেয় । কিছু বলার সাহস হয়নি ।
বিয়ে হয়ে ছিল পাশের গ্রামে । মরদ জঙ্গল করে । বছর ঘুরতে না ঘুরতে বাঘ-বিধবা হল । অপায়া অপবাদ নিয়ে বাপের বাড়িতে ফিরতে হল । তার পর থেকে অনন্তকে বেশি করে আঁকড়ে ধরতে চাইলো । প্রান্তিক সমাজে বাঘ-বিধবার সঙ্গে বিয়ে অসম্ভব । কেউ মেনে নেবে না । নদীতে নৌকা ভাসানো যায় । খাঁড়ি পথে জঙ্গলে ঢোকা যায় । কিন্তু মৌচাক ঘরে তোলা যায় না ।
অনন্ত বাড়িতে একা আছে , জানে । সে কারণে এক রাতে ঢুকে পড়ে সন্তর্পণে । ঝমঝম করে বৃষ্টি শুরু হয় । বলে , নিয়ে চলে যেতে শহরে । কাদা জল থেকে দূরে , বহু দূরে । যেখানে তাদের কেউ চেনে না । তার কোনও কথার উত্তর করে না ।
মাটির বাঁধে উপর দাঁড়িয়ে দেখে এপার ও ওপার । দেখে নোনা বাতাসের দাপট । সব কিছু এলোমেলো হয়ে যায় । মনে পড়ে সন্তানের মুখ , চোখ দুটি ।
লক্ষ্য পড়ে ঝোপ ঝাড়ের মধ্য একটি জোনাকি মিট মিট করে আলো দিচ্ছে । হয়তো বেরিয়ে আসতে চাইছে । খুঁজে নিতে চাইছে সঙ্গীকে , গোটা পরিবারকে । কিন্তু ঝোড়ো হাওয়ার দাপটে পারছে না ।
অনন্ত ভাবে তাকে পারতেই হবে । মাটির বাঁধকে রক্ষা করতে হবে ।
Comments
Post a Comment