Skip to main content

কবিতা ।। উৎসবের রিনরিন আওয়াজ ।। অজিত দেবনাথ


উৎসবের রিনরিন আওয়াজ

অজিত দেবনাথ


শীতের কুয়াশাঘেরা মাঠের প্রান্তরে
মেলার  বাঁশির  রিনরিন আওয়াজ বেজে ওঠে,
শীতের হাওয়ায় আমলকি পাতাদের নাচ,
ভরে ওঠে মনের হৃদয়প্রাঙ্গণ
নিজস্ব ভাষায় মেলা বর্ণসংকেতের ভিড় রেখে যায়,
হৃদয়ের তোশকে ধুনুচি নাচের আলিঙ্গন।
আলুথালু শীতে ফিকিরহীন ধুলোয়
নগ্ন জীবনের  রক্তচোষা জোকের ঠোঁটে
শুঁয়োপোকা-ঠাসা ঈশান মেঘ যে পুঞ্জ গড়ে তোলে,
তার ওপর চিতসাঁতার  দিয়ে আমি
ভেসে যাই জন্মমৃত্যুর মনুস্মৃতির পটে ।
উৎসবের ভেজা কলসি উৎপেতে
শুনিয়ে যায় কুহকবিহীন নিরাসক্ত
উতল নির্জন,
নির্জনতার ক্রীড়াঙ্গনে যে বায়োস্কোপের ছবি ফুটে ওঠে
তার ভিতর আমি খুঁজে পাই বহু আঁকজোকের নক্ষত্ররাজি।
জনসমুদ্রের গবাক্ষবলয়ের পক্ককেশে
বিভাহীন আলোর পঙত্তিতে লিপিবদ্ধ হয়ে থাকে উৎসবের তৈলচিত্র।

================
  

Ajit Debnath
Assistant Professor
Department of History
Ramananda College
Bishnupur.Bankura.
Pin-722122.West Bengal


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই