Skip to main content

কবিতা -- উত্তমকুমার পুরকাইত

ছেলেটাকে আপন করেনি কেউ


ছেলেটাকে আপন করেনি কেউ,  
গাজা ভূখন্ডে বারুদের নীচে তাই  
মিলেছিল ধড়।   
অথচ ছেলেটার মনে প্রেম ছিল  
ছোটবেলায় মাকে নিয়ে   
পড়শিরা যখন গোরস্থান গেল,  
কবরে হাঁটু গেড়ে আল্লার কাছে   
সবার সঙ্গে সেও দোয়া মাঙল   
ঠিক ছিল চারপাশ,   
তারপর বদলাল।  
পরপর দু'দিন কেউ খোঁজ নেয়নি  
উপোসে কাটাল   
বাঁচার জন্য কারও দয়া সে চায়নি   
কাঁধে তুলেছিল রাইফেল    
বলত, মরতে মরতে জমে যায়  
জীবনের খেল।
 
***************************
 


উত্তমকুমার পুরকাইত
শঙ্করপুর, পোস্ট-প্রাণবল্লভপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগণা-৭৪৩৩৯৫
মোবাইল/হোয়াটসঅ্যাপ:৯৫৯৩১৩২৭৬৫               

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই