Skip to main content

কবিতা ।। অচিন্ত্য কুমার ধাড়া

দামাল ছেলে

অচিন্ত্য কুমার ধাড়া


বাংলা মায়ের দামাল ছেলে 
নজরুল কবি, 
দীন দু:খিনী কুলির চোখে 
হয়ে আছ রবি। 

গানের ভাষা যোগায় আশা 
সর্ব হারার জনে, 
বিদ্রোহী র দাবানলে 
পোড়ে শাসক মনে। 

সাদা চামড়ার ব্যাভিচারে
রক্তাক্ত দেশ মাতা, 
গর্জে উঠে কবির কলম 
জাগে ভগিনী ভাতা। 

জাত পাতের নেই প্রভেদ 
সাম্যের বার্তা তার, 
বিপদ এলে প্রতিকারে
হও হুঁশিয়ার। 

তোমার তরে পরাণ কাঁদে 
হে বীর সন্তান, 
কবিতা ছড়ায় গানে প্রাণে 
থাকো চির অম্লান। 
 
================

 
অচিন্ত্য কুমার ধাড়া
সাহাচক আমতা হাওড়া পশ্চিমবঙ্গ। 
9830378864 


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই