Skip to main content

কবিতা ।। আষাঢ়ের ভরসায় ।। কান্তিলাল দাস

 বাংলার ৯ জেলায় চরম দুর্যোগের পূর্বাভাস

আষাঢ়ের ভরসায়

   কান্তিলাল দাস


আষাঢ়ের দিন শুরু
মেঘ ডাকে গুরুগুরু
নিদাঘের দিন শেষ;
শীতলতা পাবে দেশ,
চেয়ে থাকি অনিমেষ
মন বলে বেশ! বেশ!

তরুশ্রেণী উদগ্রীব
নাজেহাল যত জীব
বরষণ শুধু চায়;
মেঘ ভেসে ভেসে যায়,
আকাশেতে তরী বায়
মাঝে মাঝে থমকায়।

আহা কবি কালিদাস
বিরহের কী প্রকাশ
দূত মেঘ লিপি বয়;
যক্ষের দূত হয়,
প্রিয়া তার দূরে রয়
যাবে দূরে সংশয়!

আষাঢ়ের ভরসায়
কৃষকের দিন যায়
চাষে থাকে তার মতি;
নদীনালা পাবে গতি,
শ্যামলিমা হবে অতি
রোধ হবে অবনতি।।

..........................

কান্তিলাল দাস
কিসমত-অপূর্বপুর
বেলতলা লেন (সাধুখাঁ মাঠ)
সিঙ্গুর, হুগলি
ডাক সূচক ৭১২৪০৯
ফোন নং- ৮৭৭৭৬৩৯৭৭০

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই