পতি, পত্নী আউর খুবসুরতি—যো নজর না লাগে!! অরিন্দম পাল সবাই হাজার হাজার টাকা পেয়ে যাচ্ছে, তার সাথে কত রকমের সুযোগ-সুবিধা পাচ্ছে—কিন্তু আমার কথা না হয় বাদই দিলাম কিন্তু আমার গিন্নির যে কত অভাব, সেদিকে সরকারের কোনও ধ্যান নেই। হয়তো সরকার ভাবছে, মাস্টারের বউয়ের আবার কিসের অভাব! এটা নিশ্চয়ই স্বভাব। সত্যিই তাই—"ভাব, অভাব আর স্বভাব", এই তিন নিয়েই তো সংসার। কিন্তু ওই যে বললাম, কেউ জানতেও চায় না আসলে কিসের অভাব। মানে, ওরা জানে না যে ওরা কিছু জানে না। তাই আজ উত্তম স্বামী হিসেবে গিন্নির হয়ে তার দুঃখের কথাগুলো আপনাদের জানিয়ে দিই। ভেবেছিলাম, সেন্সাস করতে এলে এগুলো লিখিতভাবে জমা দেব। তাহলে সাহস করে বলেই ফেলি। প্রথমত, ত্বকে ভিটামিন ডি-এর অভাব। দ্বিতীয়ত, অক্সিজেনের অভাব। তৃতীয়ত, জলের অভাব। চতুর্থত, গ্লোর অভাব। পঞ্চমত, ময়েশ্চারের অভাব। ষষ্ঠত, অ্যান্টি-এজিংয়ের অভাব। আরও আছে, সবকিছু তো আর সরকারি নথিতে লেখা যায় না! একদিন সকালে ...
গুচ্ছকবিতা: ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… আবদুল্লাহ আল আদীব প্রস্তরযুগের উত্তরাধিকার… প্রস্তরযুগের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে, চকমকি পাথর হাতে, অভাবী চোখে— উদোম গায়ে দাঁড়িয়ে আছে একটি বালক, একটি স্বচ্ছ কাচের শপিং মলের সামনে। আরেকজন বৃদ্ধ তার সমস্ত জীবন খেটে ফুড বুটিকের সামনে ক্ষুধার্ত পেটে বসে আছে। তাদের চোখে সভ্যতার সম্ভ্রম খসে পড়েছে। হঠাৎ রাজপথে বিপ্লবীদের শোরগোল— "এবার নিজের বস্ত্র বানাবো, এবার নিজের খাদ্য ফলাবো।" এক বিজ্ঞ দার্শনিকের চশমা ভেঙে গিয়েছে। সজ্জিত একটি চশমার দোকান দেখে দার্শনিক বলে— আফসোস হায়! অভাবীর চোখে চশমা নাই, চশমা যে বানিয়েছে তার কাছেও নাই। এক আদিবাসী জিঙ্গালী পথ ভুলে চলে আসে লোকালয়ে। সারাদিনের মজুরি একটি টাকা হাতে পেলে, সে তার কপালের ঘাম মুছে টাকাটা ছিঁড়ে ফেলে। অন্যরা হাসতে থাকে, জিঙ্গালী টাকার মূল্য বোঝে না। গভীর রাতে জিঙ্গালীর অভুক্ত ফাঁকা পেটে জঙ্গলের স্বপ্ন নেচে ওঠে, সে উল্লাসে নিথর হাসে। সে কল্পনায় ছুটে যায় শৈশবে, ছুটে যায় জঙ্গলে, ছুটে যায় পরিবার আর প্রিয় মানুষদের বৈভবে। ভাবে— "আমি তো প্রকৃতির মেয়ে। গাছে ফল ছিলো খেয়েছি, সন্তানদের খাইয়েছি। এখানে...