Skip to main content

কবিতা ।। নারী তুমি ।। গোবিন্দ মোদক

নারী তুমি

গোবিন্দ মোদক


অর্ধেক আকাশ তুমি ঈশ্বরের ঈশ্বরী 

বেদবাক্য পুরাণকথায় সর্বংসহা নারী।

তোমাতেই আদি অন্ত এই বিশ্ব-চরাচর 

খেলার ছলে বাঁধো তুমি অন্তর্লীনা ঘর। 

তুমি মোক্ষ তুমি কাম তুমি জন্মদাত্রী 

তুমি জননী জায়া কন্যা কিংবা পাত্রী।

তোমাতেই সূর্য ওঠা — সূর্যাস্তেও তুমি 

তুমি পৃথিবী তুমি ধাত্রী, তুমিই তো ভূমি। 

ব্রহ্মারও আরাধ্যা তুমি —অর্ধনারীশ্বর 

যুগে যুগে সৃষ্টি কার্যে রাখো নিজ স্বর। 

তুমি পূজা তুমি ভক্তি তুমিই আবার ভক্তা 

তুমি ফুলে – তুমি ফলে – সৃষ্টি-অনুরক্তা। 

তুমি নারী শক্তিময়ী — জানাই বারংবার 

তুমি দেবী, আরাধ্যিকা — তোমায় নমস্কার।

 

=================

 

গোবিন্দ মোদক। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই