যে পথে হেঁটেছি আজন্ম, এটা কি সেই পথ! সজ্ঞানে বা অজ্ঞানে। তথাকথিত শিক্ষিত হবার আগে বা পরে! আসলে শিক্ষালাভ তো জন্ম হওয়া ইস্তক। প্রকৃতির কাছে, প্রকৃতির দুয়ারে। প্রকৃতির পাঠ। আর গুরুজনের শিক্ষার হাত মাথায় নিয়েই পথ চলা শুরু। বসন্ত আসা-যাওয়ার সঙ্গে বয়স বেড়ে যাওয়ার এক প্রাকৃতিক খেলা। বয়স বাড়ে প্রকৃতির নিয়মে। আপন গতিতে, নিজের ছন্দে ও তালে। পথ চলতে চলতে কোথায় নিয়ে যায় আজ! এত দিন পরে, এত চলার পরেও। মাঝেমধ্যে মনে হয় এটাই কি সেই পথ! যে পথে চলেছি যুগ যুগ ধরে। চলেছে আমার পূর্বপুরুষেরা। আমার অন্তরাত্মারা। বারবার হোঁচট খেয়ে পড়ে গিয়েও থামেনি। থামিনি। উঠে দাঁড়াব বলে আবার শক্তি সঞ্চয় করার চেষ্টায় ব্রতী হয়েছি। কখনো কোন অবলম্বনের ভরসা না করেও। তবু কেন আজ এত অচেনা লাগে এই পথ। যে পথের প্রতিটি বাঁক পরিচিত হাতের তালুর মতো, সেই পথকে কেন আজ নতুন লাগে! যে পথের প্রতিটি নুড়িতে লেখা রয়েছে আমার রক্তবিন্দুর ডাকনাম, সেই পথ কেন ঝাপসা হয়ে আসে! এমনকি সূর্য যখন মধ্যগগনেও। সেই পথ হাতছানি দিয়ে ডাকে আজো, তবে ইশারার ভাষা যেন বদলে গেছে! নাকি পুরো পথই! ভাবি আর ভাবি। ভেবেই চলি, পথের ইন্চিতে ইন্চিতে। ইঙ্গিতে ইঙ্গিতে!
হালখাতায় বেহাল দশা দীপক পাল পার্কের বেঞ্চে তিন মক্কেল সবে এসে বসেছে। তিন মক্কেল মানে বাবলা সৌম্য ও বিশ্বরূপ। তিনজনেই এবছর উচ্চমাধ্যমিক পাশ করেছে। সৌম্য আর বিশ্বরূপ স্টার পেয়েছে। কিন্তু বাবলা তিনবারের চেষ্টায় মোটামুটি ভাল নম্বর পেয়ে পাশ করেছে। তাই ওদের আনন্দ আর ধরে না। সৌম্য ও বিশ্বরূপ ভাল কলেজে ভর্তি হয়েছে আর বাবলা গড়িয়াহাটায় ইনিডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে ড্রাফ্টসম্যান ট্রেণিংর জন্য ভর্তি হয়েছে। বাবলা বললো, - ' এই শোন, কাল তো পয়লা বৈশাখ, নববর্ষ, এই দিনটাকে আমরা অন্য রকম করে পালন করতে পারি না?' বিশ্বরূপ বলে, - ' তুমিই বলো কি ভাবে আমরা নববর্ষটা পালন করতে পারি?' - ' এই ধর কাল বিকেলে যদি আমরা সবাই ধুতি পাঞ্জাবী পরে বেরোই তবে কেমন হয়?' - ' ও বুঝেছি, কাল আমরা নববর্ষ উপলক্ষে নিপাট বাঙালী সেজে বেরোব।' সৌম্য বলে। - ' অ্যায় একদম ঠিক বলেছিস তুই।' এবার ওরা বললো, - ' কিন্তু ধুতি পাঞ্জাবীতো আমাদের নেই, তবে?' - ' আরে বাবা সেতো আমারও নেই। শোন আ...

Comments
Post a Comment