Skip to main content

Posts

কবিতা ।। বসন্তের রঙ ।। অমিত পাল

বসন্তের রঙ     অমিত পাল আজ আকাশে খুশির হাওয়ার নাচ রঙ ছড়িয়ে দিল হঠাৎ কে যে! শিমূল পলাশ ভরিয়েছে সব গাছ চারপাশ আজ উঠল কেন সেজে! রঙ কি শুধু গাছের পাতায় পাতায় সেই রঙে কি হয়নি রঙিন মন? ঢুকছে না তো কিছুই আমার মাথায় গুনগুনে গান গাইছি সারাক্ষণ! এ কোন খেলা চলছে চারিদিকে ককিল ডাকে কুহু কুহু সুর অন্যরকম লাগছে পৃথিবীকে রঙ ছড়িয়ে দিচ্ছে যে রোদ্দুর। আর কিছু নয় ফাগুন সারা বেলা বসন্ত তার ডালি উজাড় ক'রে খেলছে বসে রঙিন করার খেলা আমরাও তাই নিলাম হৃদয় ভরে। ____________________________________________________ পরিচিতিঃ নামঃ অমিত পাল পেশাঃ শিক্ষকতা ঠিকানাঃ C/o ANIL KUMAR PAL (NEAR GAYALAL BOYS SCHOOL) P.O: DEBINAGAR, RAIGANJ DIST : UTTAR DINAJPUR WEST BENGAL, INDIA PIN : 733123          মোবাইল নংঃ 0919475105375 / 0917001086182          ইমেলঃ amitpal0809@gmail.com ____________________________________________________ লেখা প্রকাশিত হয়েছেঃ আ...

কবিতা ।। ভোট কড়চা ।। অচিন্ত্য কুমার ধাড়া

          ভোট কড়চা  অচিন্ত্য কুমার ধাড়া ছোঁয়াচে এক রোগ  লেগেছে                          রাজনৈতিক দলে , ভোটের দোরেই এ দল ও দল                        কতই না কৌশলে।  বঙ্গ  ভূমে রঙ্গ চলছে                 দল বদলের পালা,  কত ব্যঙ্গ দেখাবে আর                ভোটার দের জ্বালা।   দেশ প্রেমের হুড়োহুড়ি                  ছোট বড় নেতার , বানিয়ে দেবে স্বর্গ রাজ্য                   টিকিট পেলে এবার।  যখন নেতা পেয়ারা ডালে                    খুশি ছিল অপার,  ভাঙার আগেই বলা শুরু                      গাছটি ছিল অসার । তেঁতুল ডালে বসল ...

কবিতা ।। রঙের খেলা ।। সুমিত মোদক

  মানুষ রেঙে উঠবে সুমিত মোদক একটা নয় , দুটো নয় , সাত সাতটা রঙ নিয়ে খেলা করে ঈশ্বর ; সাত সাতটা রঙ … আর , তারই সৃষ্টি মানুষ , এক একটা রঙ নিয়ে করে ফেলছে রক্তারক্তি ; বসন্ত এলে শ্রীকৃষ্ণ আবির রাঙিয়ে দিতে পারে শ্রীরাধিকার গালে ; সখিরাও রেঙে ওঠে ; রেঙে ওঠে পুরুষ ও প্রকৃতি ; বসন্ত আসে … অথচ , মানুষের মনে বসন্ত-রঙ বিবর্ণ হয়ে গেছে ; চারিদিকে কেবল মৌনতা বিরাজ করে ; পুরুষ প্রকৃতি হতে ভুলে গেছে , প্রকৃতি পুরুষ হতে … পড়ে আছে একটা শূন্যতা নিয়ে পূর্বপুরুষের নাটমন্দির ; খসেখসে পড়ে পলেস্তরা ; ঠিক যেনো মানব সভ্যতার  মতো ; গঙ্গা পাড়ে এখন অন্ধকার ; যমুনা পাড়ে , পদ্মা পাড়েও … তবুও তো নদীতে নৌকা ভাসে ,  ভাসে মাঝি-মল্লারের গান ; জ্বলে লণ্ঠনের আলো ; শ্রীরাধিকা যমুনায় ভাসিয়ে দিতে পারে শ্রীকৃষ্ণের বাঁশি ; তা বলে আবির রাঙা হবে না হয় ! যে মানুষের কানে ভেসে আসে মাঝি-মল্লারের গান , যে মানুষের চোখে ভাসে নদীর বুকের আলো , সে মানুষ যে , রেঙে উঠবে আবিরে আবিরে , বসন্ত রঙে ; আর ঈশ্বর মাখে বসন্তের সাত সাতটা রঙ ।

কবিতা ।। রঙ ।। অসীম মালিক

  রঙ অসীম মালিক ধুয়ে গেছে সব রঙ মুছে গেছে জলের শরীরে। জলহীন নদীমন ফিকে দ্যাখো বুক চিড়ে। মর্মে না লাগলে রঙ রাঙে কি মন? জালিকথা সময়ের ডাক রঙিন পলাশবন। যতখুশি রঙ দাও পাহাড়ের মুখে। ফুটবে না পলাশ শিমুল মাটিহীন বুকে। নদীও কিশোরী হয় বৃষ্টি ও মেঘের ডাকে। চেয়ারের যত রঙ তুলে দিও মাকে। কোন রঙের কি মানে জানে কেবল মা। রাস্তায় মানুষ কই ! সব দেখি জামা। -------------------------------------   Asim Malik Village -Sitalpur,PO.-Arandi, P.S.-Arambagh,Dist-Hooghly, Pin Code No.-712413, West Bengal, India, Mo.-9593504996

কবিতা।। রঙের খেলা ।। নীলমাধব প্রামাণিক

   রঙের খেলা        নীলমাধব প্রামাণিক  চারদিকে তে রঙের খেলায়  বদলে গেছে ভোল,  রঙ ফোটালো শিমুল পলাশ  রঙিন হলো দোল  । বর্ষ শেষের মন মাতানো  এমন ফাগুন কালে,  কে যেন এই প্রকৃতিতে  অজস্র রঙ ঢালে  । রঙ ছড়ানো চারিদিকে  নানান ফুলে ফুলে,  রঙের ছোঁয়ায় হৃদয় ও মন সত্যি ওঠে দুলে । মনে মনে রঙ ধরানোর  এ কারসাজি কার,  জানিনা ঠিক তাই এখানে  নিচ্ছি মেনে হার  ।   =============              ঠিকানা  নাম -নীলমাধব প্রামাণিক, মাধবনগর ডাক -পূর্ব চাঁদপুর, মন্দির বাজার  দক্ষিণ 24 পরগনা  পিন কোড -743336  পশ্চিমবঙ্গ,    ভারত 

কবিতা ।। সম্পর্কের নাম শেষের কবিতা ।। সঞ্জীব সেন

সম্পর্কের নাম শেষের কবিতা   সঞ্জীব সেন   এক উইক এন্ডে বেড়াতে এসেছি অযোধ্যা পাহাড় হোটেল হিল ইন এর ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি পাশে পলাশের বন বীথিকা নেক লাইন দিয়ে ঢুকে পরেছে কালো মেঘ চৈত্রের প্রথম কালবৈশাখী লালধুলো চোখে মুখে একাকার তখনই দেখলাম মেয়েকে সামলাছে একহাতে ত্রস্ত আঁচল অন্যহাতে মেয়ে যুবতী বেলার বিকেল তবু যেন বাইশের যুবতী এস্ট্রনট ঠিক বলেছে চাঁদ ভুল করে এসে পড়েছে পৃথিবীর জীবনে আমিও তাই তবু যেকটা দিন ছিল,রঙেরঙে রাঙিয়ে দিয়ে গিয়েছিল জীবন দোলের দিন  রঙ মাখাতে গিয়ে বলেছিল "কিছু সম্পর্কের নাম জন্মদাগ আর কিছু সম্পর্কের নাম দিতে নেই, ইথার তরঙ্গে বেঁচে থাকে বৃষ্টি শুরু হল হোটেলের ব্যালকনি দিয়ে দেখলাম চলে যেতে আমি এই সম্পর্কের নাম দিয়েছিলাম "শেষের কবিতা" যদি কোন দিন দেখা হয় একান্তে সেদিন বলব, ভুল দিয়েছি নামটা। দুই সামনে যতই বলি ভাঙিনি ভিতরে তো পাশাপাশি কান্না আর তুমি যেমন ব্যাথার গায়ে কবিতা ভেঙে তো পড়তামই,  ভরসা দিলেন তিনি যাঁর জীবন জুড়ে প্রেম অসম্ভবের ক্রাচে ভর দিয়েই আসে সম্ভবনা তাই তো আজ সাহস করে বলতে পারি   "রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবা...

কবিতা ।। রঙের খেলায় জীবন ।। পলাশ পোড়েল

  রঙের খেলায় জীবন পলাশ পোড়েল   রঙের দাগ পড়ে ভাসছে ক্যানভাসে মেয়ে সেই চোখে জলছবি     বাতায়ন খিদে নিয়ে। ঢেউ ভেঙে ছিপ ফেলে শরীর জ্যোৎস্নার আলোয় সঙ্গমের মুগ্ধ নেশায় নিত্যদিন নিজেকে বিকায়। স্বপ্ন নদী হতে গিয়ে ভুলভুলাইয়া... জড়িয়েছিল কাকে?  হাত ফেরি হয় রাতপরী। রঙ আর টানে না তাকে। কড়ি কাঠে ঘুণ ধরে    সাদামাটা জীবনের রঙ আয় আয় আশমানী কবুতর... রঙ মেখে সাজি সঙ।    ----------  পলাশ পোড়েল   কুলডাঙা,  হাওড়া-৭১১৩০২

কবিতা ।। বসন্ত এলে ।। মানস চক্রবর্ত্তী

বসন্ত এলে  মানস চক্রবর্ত্তী  বসন্ত এলে মনে পড়ে  জঙ্গলের দিনরাত্রি ,  মনে পড়ে আমিও প্রেমিক ছিলাম  স্পর্শের অনুভূতি তোমাকে দিয়েছিলাম |  বসন্ত এলে মনে পড়ে  হলুদ বিকেলে গোধূলি স্নান  পলাশের ডালে লিখে রাখা তোমার নাম |   বসন্ত এলে মনে পড়ে  ফাগুনের মাস একদিন ছিল বারোমাস  একদিন ছিল কবিতার চাষবাস  রাত্রিবেলায় ছিল পাশাপাশি বসবাস |  এখন ফাগুনের মাসে শুধু মনে আসে  মানুষের দেশে , মানুষের বেশে  আমি কি ফিরব অবশেষে ?  -------------------------------------       মানস চক্রবর্ত্তী  সাহাপুর , নিকুঞ্জপুর , বাঁকুড়া  মোবাইল : ৯০৬৪৪৬৮৫৭০

কবিতা ।। বসন্তের গান ।। অঞ্জনা দেব রায়

বসন্তের গান  অঞ্জনা দেব রায় যে গাছটিতে বহুদিন ধরে পাতা আসেনি শুধু একবার তার নিচে এসে কিছুক্ষণ বসো তাকে সোনালী আলোয় সবুজের কথা শোনাও। মনে করে দেখো গাছটি একদিন সবুজে সবুজে আলপনা দিয়েছিল শাখা-প্রশাখায় সুরে সুরে ডেকেছিল পাখিরা চাঁদের আলোয় ঝলমল করে উঠেছিল মাঠের ফসল  চরকা কাটা বুড়ির সুতোর টানে  বেজে উঠেছিলো জীবনের জয়গান । রুক্ষ শুষ্ক বাতাসে ক্ষীণ হতে হতে   কি করে যে মিলিয়ে গেছে তা জানি না , গাছটির কাছে এসে যদি পারো  শুনিয়ে যাও বসন্তের গান আশা জাগাও ওর রুক্ষ-শুস্ক প্রাণে  বসন্ত এলে সেও হয়ে যাবে প্রাণোচ্ছল , বহুদিন তার ডালে সবুজের উৎসব হয়নি । ------------    অঞ্জনা দেব রায়   ৫৫৩, পি মজুমদার রোড, কলকাতা - ৭৮    

ছড়া ।। দোল ।। রঞ্জন কুমার মণ্ডল

   দোল  রঞ্জন কুমার মণ্ডল বসন্তে মন হয় উচাটন                শীত গিয়েছে সরে দোদুল দোলা,রঙের খেলা                দোল এসেছে দ্বারে। কৃষ্ণচূড়া,পলাশ হাসে                হরেক রঙের হাসি রঙের ছটা, দোলের ঘটা                    মন বসন্তে খুশি। বসন্তদূত, বড়ো অদ্ভূত                     মিষ্টি কুহু তানে রঙ বসন্তে কোন অজান্তে         'দোল' ছোয়াঁ দেয় প্রাণে। অশোক ফুল,হাসে শিমুল                মনে জাগে হিল্লোল হৃদয়ে দোলা,আবির খেলা            দোলা দিয়ে যায় 'দোল'। পিচকারি রঙ,সবাই তো সঙ                 মনেতে ফাগুন মাস গোকুলেশ্বরী বাজায় বাঁশরি                   বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বসন্তে দোল,জাগে হিন্দোল...

ছড়া ।। চোখের জল ।। রঞ্জিত বিশ্বাস

চোখের জল রঞ্জিত বিশ্বাস জিততে ভোট করছে জোট নেতারা মিলেজুলে, সকল কাজ হবে শীঘ্র রবে না আর ঝুলে। ভোটের টানে যাচ্ছে ডানে কেউবা আসে বামে, ভোটে দাঁড়াতে কেউ আবার অনেক নীচে নামে। ভোটের মুখে নেতার বুকে জমছে বহু আশা, জিতলে ভোটে পাঁচ বছর কামায় হবে খাশা। অনেক ভেবে ভাষণ দেবে নেতা গরম কিছু, স্বর্গ যেন গড়বে তারা সবার ঘরের পিছু। ভোটের নেশা কারোর পেশা অনেক করে ছল, হতাশ হয়ে জনতা শুধু ফেলে চোখের জল। --------------     রঞ্জিত বিশ্বাস  চাঁদপুর, নদীয়া ফোন নং 7908074219

কবিতা ।। খেলা হবে ।। রীতা রায়

খেলা হবে রীতা রায় তখনও খেলা হতো.. রঙ খেলা পিচকারি হাতে ছোটরা মেতে উঠতো রঙ খেলায় লাল নীল সবুজ হলুদে জামা কাপড় সাতরঙা ! বেলুনে রঙ ভরে ছুঁড়ে দিতো এর ওর বাড়ির ছাদে অথবা ছাদ থেকে রাস্তার পথ চলতি লোকের গায়ে সূর্যছটার মতো ছড়িয়ে পড়তো উঠোনে, রাস্তায়.. দেওয়ালের গায়ে রঙের আঁকিবুকি চিহ্ন.. প্রমান দিতো খেলা হয়েছিল.. রঙ খেলা..  | পাড়ার ছেলেরা প্রাচীর টপকে বাড়িতে ঢুকে রাঙা হাতে রাঙিয়ে দিত পাড়াতুতো বৌদিদের, কেউ বা দৌড়ে ঘরের দরজায় তুলে দিতো শিকলি | যদিও রেহাই মিলতো না নাছোড় কৌশলীদের থেকে কালিমাখা মুখে হাতে সোনালী-রূপোলী ঝিলিক.. রঙের বিনিময়ে মালপোয়া কচুরি ডালপুরীর আস্বাদের পরিতৃপ্তিতা মাখানো খুশির সমারোহ | বিকেলের বাতাসে সুগন্ধিত গোলাপী আভা আবীরে আবীরে রাঙা গুরুজনদের পায়ের চিহ্ন শিশুর উচ্ছ্বল মুখ, মেয়েদের সিঁথি-বিনুনী ! রাঙা ভূতের দল.. পথে কোলাহল.. হাস্য কলরোল  বিহারী কুলিদের নগর কীর্তনের ঝঙ্কারে মাতোয়ারা ভোজপুরি হোলির গানের বোল জাগিয়ে রাখতো রাতের সুষুপ্ত অন্ধকারকে ! পরদিন.. তার পরদিন ..পরের পরদিন বাড়ি বাড়ি আত্মীয়সুখে জমে উঠতো রঙের খেলা সবাই বলতো .. দোল আসছে ..খেলা হবে হোলি খেলা, আত্মীয়তার রঙে ...

কবিতা ।। বসন্ত রাগ ।। লাবণী পাল

             বসন্ত রাগ                  লাবণী পাল ভিনদেশী ঝড়, অগোছালো ঘর, সাজি ভরে ফুল তুলছে। রঙের দোয়াত, আলো মাখা হাত, হলুদের ঘ্রাণে মাতছে।           এলোচুল মেয়ে লাজে রাঙা হয়            চুপি চুপি ডাকে নূপুরের লয় মহুয়ার বনে, কে যে এককোণে, বাঁশি নিয়ে ঠোঁটে ডাকছে। পলাশের দিন, আগুনের বীণ সুরে সুরে ঐ বাজছে। একলা বাতাস থমকেছে আজ, কান পেতে গান শুনছে।             অশোক, শিমুল হেসে গলে যায়             চেনা বৌকথা গান গেয়ে যায় আকুলি বিকুলি, হৃদয়ের গলি চোরা পথে কাছে আসছে।   ঠিকানা- ধুপগুড়ি, জলপাইগুড়ি

কবিতা ।। রঙের নেশা ।। তপতী মন্ডল,

রঙের নেশা তপতী মন্ডল পলাশের পাগল টান শিমুলের আগুন রঙ অশোক বলে মুচকি হেসে-- সুবাস আমার নাও গো এসে।  ব্যাকুল বসন্তে আকুল করে কুহুতান, হোলির রঙে মুখর আকাশ সুরভিত চারিপাশ।  বাতায়নে দাঁড়িয়ে দেখি উদ্দামতায় উদাস সাজ,  হঠাৎ আমার ভোরের স্বপন বাড়িয়ে দিল আপন হাত।  চেনা সুরের অচেনা তান হৃদয়মাঝে ঝড়তুফান,  বাঁধন ছিঁড়ে বিরহবাঁধ পরশপাথর মেটায় আশ। খুশির নেশায় মাতাল হাওয়া সোহাগ ছুঁলো  আজ,  আবির রঙে রাঙা হল ভরা পূর্ণিমার চাঁদ।।    ===============   তপতী মণ্ডল।   বন্দিপুর গোলদারপাড়া হিন্দ পার্ক, রহড়া, কোলকাতা--700118

কবিতা ।। জীবনের রঙ ।। সুজিত কুমার মালিক

  বদলে যাচ্ছে জীবনের সংজ্ঞা, হারিয়ে যাচ্ছে রঙের সৌন্দর্য্য! ওহে রং-বিশারদগন, তোমাদের ইস্তাহারে ভাত-কাপড়ের কি রং! হন্যে হয়ে ঘুরতে থাকা অসহায় রুগী কোন রঙের রক্তে প্রাণ বাঁচাবে? ফাইল বন্দী শিক্ষার মাপকাঠি! টেবিলের নীচের কালো রং সাদা করার উপায় আছে ইস্তাহারে? আবেগ মেশানো নীল রং সাদার প্রলেপে ফিকে হয়ে আসছে। যোগী গেরুয়া আচ্ছন্ন সাম্প্রদায়িক বিষে, সংগ্রামী লাল বহুবাদিতায় অস্তিত্বের সংকটে বিশ্বজুড়ে। শুধু একটা হলুদ ফুল সজ্জিত খোঁপার বাঁধনে লাজুক তারার দুস্টুমিতে বেঁচে থাকে সবুজ স্বপ্ন।   =============     সুজিত কুমার মালিক মইখন্ড, হেলান, আরামবাগ, হুগলী পিন:৭১২৪১২ মো:৯৬৩৫৪২৪৬৯২

কবিতা ।। রঙ মহল।। সুনন্দ মন্ডল

       রঙ মহল            সুনন্দ মন্ডল রঙের ছোঁয়ায় জুড়ায় প্রাণ তপ্ত বুকের ঘরে। তোমার নুপূর বাজলে পায়ে মনটা নেচে মরে। দুঃখগুলো দূর হটে যায় তোমার হাসির রেখায়। তোমার হাতে রঙ উঠলে গালটা ভরে হোলির আভায়। তোমার আকাশ সরে গেছে কবেই তুমি হলে তারা। রংমহলটা শূন্য আজি নিঃস্ব, চারিপাশে বেড়া। যা হলো তা, ভোলা যায় না শুধুই ভাসে চোখে জল। মনটা ভেঙে কোথায় গেলে মানে না যে কোনোই ছল।           ---------$---------   সুনন্দ মন্ডল কাঠিয়া, পাইকর, বীরভূম 8637064029

কবিতা ।। চিরবসন্ত ।। বিকাশ আদক

চিরবসন্ত বিকাশ আদক  ত্রিশটা বছর পার হলাম। শুভময়ের কথা বড্ড মনে পড়ে এসময়। শালডাঙার স্কুল মাঠের পরে রোজ বিকেলে আমার জন্য আনতো একরাশ পলাশ। খোঁপা ভরে পরিয়ে দিত খুব যত্ন করে, খুব খুশি হতাম, তাই বাধা দিতাম না কখনো। ওর দু'চোখে তখন ফাগুনের আঁচ, আমার বসন্ত বানভাসি।  আঙুল ছুঁয়ে কখন যে বনবীথি শেষ হত  জীবনানন্দের শূন্যতায়... শুভময় কখন যে মন ছুঁয়ে গেছে---! গীতবিতানের প্রতিটি পাতা জুড়ে ছুঁয়ে দেখি ওর সবকিছুকে আজ।  সপ্তসুরে মন কথা বলে, কথা বলে জীবন। কালবৈশাখীর এক অশান্ত দিনে, চারিধার ঘন আঁধার বহুদূরে গেলে চলে... বৃষ্টিস্নাত শান্ত সকালে যখন তোমায় পাব বলে  সব খুশিকে পেছনে রেখে পা বাড়ালাম, আমার সমস্ত পথ জুড়ে পড়ে আছে ছিন্নভিন্ন রক্তাক্ত পলাশ। এক একটা কুড়াতে কুড়াতে এগিয়ে চলেছি আজও বনবীথি ধরে... বসন্তের সব রঙ মেখে, তোমার পলাশে- আজ আমার প্রতিটা দিন তোমার রঙে রাঙিয়ে দেওয়া দোল,  শুভময়, তুমি আর বসন্ত এখন আমার অনন্য খুশি।   ____________________

কবিতা ।। ভোট ফেরি ।। সাইফুল ইসলাম

  ভোট ফেরি সাইফুল ইসলাম ভোট এলো,দোর খোলো             ভোটারগণ জাগোরে, দরজা খুলে দেখো চেয়ে            নেতা করজোড়ে।  মায়ের কোলে ল্যাংটা শিশু            কাঁদছে ক্ষিধের জ্বালায়, নেতা তারে করছে আদর            ভোট বড় বালাই।  ডুমুরের ফুল নেতা আমার             আজকে মহান যীশু, মায়ের থেকে নিচ্ছে কেড়ে               নাক ঝড়া এক শিশু। আজকে দেখে হচ্ছে মনে               ইনিই মাসি-পিসি, ভাবটা যেন,মায়ের চেয়ে               মাসির দরদ বেশী।  জন্ম থেকেই রোগা পাতলা               আমিরুদ্দিন খুড়ো, তিরিশ বছর বয়স হলেও                আদ্যিকালের বুড়ো। নেতা গিয়ে সাথীরে কয়                 খোল ডাইরির পাতা, ভোটটা গেলেই দেবই দেব   ...

কবিতা ।। অন্য বসন্ত ।। সেখ মেহেবুব রহমান

অন্য বসন্ত সেখ মেহেবুব রহমান  ভোট রাজনীতির উত্তপ্ত আবহে  এক অচেনা অজানা বসন্তের ছবি আঁকি। না, রঙ তুলি নিয়ে বড়ো কোনো ক্যানভাসে নয় বসন্তের অপরূপ স্নিগ্ধতা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পরা কোনো এক হতভাগ্যের হৃদয়ে। কতটাই না মূর্খ সে- গণতান্ত্রিক উৎসবে মেতে ওঠা বাঙালির জীবনে আজ কি বসন্তের প্রীতি পাওয়া যায়? যায় না, কখনই যায় না। আজ যে তারা আমরা ওরার খেলায় মেতেছে ছড়িয়েছে বিষ বাষ্প সৃষ্টি করেছে অন্য বসন্ত। শুনেছি, ঊষা কলে সে হতভাগা নাকি কান উঁচিয়ে কিছু শুনতে ব্যাকুল থাকে, মনে পড়ছে না, আমিও শুনতাম, আপনিও শুনেছেন- একটু ভাবি, হ্যাঁ মনে পড়েছে- কোকিলের কুহু কলতান, ভুলতেই বসেছি সেই মধুরতা। এতে আমাদেরই বা দোষ কোথায় আজ যে আর কুহু ডাকে বসন্তের ভোর আসে না। ঘুম ভাঙে- মাইকে দিক ফাটা আওয়াজে নেতা নেত্রীর মিথ্যা প্রতিশ্রুতি আর পারস্পরিক আক্রমনের কদর্য শব্দমালা কানে নিয়ে। গান প্রেমী বাঙালি এসবের প্রতিবাদ ভুলে গেছে মিথ্যায় নিজেকে মুড়ে আজ সেও অন্য বসন্তের শরিক হয়েছে। দুদিন আগে দেখেছি, সে হতভাগা রামধনু রঙে নিজেকে রাঙিয়ে রাস্তায় নেমেছে ছড়িয়ে দিয়েছে বাহারী আবির দিগন্ত রাঙাতে। কিন্তু ...

কাল্পনিক সংলাপ ।। রঙের খেলা।। পারিজাত ব্যানার্জী

  দোলের আবির ... হোলির রং   পারিজাত ব্যানার্জী আবির : চল , আজ দোল খেলে আসি গিয়ে রঙিন !  রঙিন : ভর দুপুরবেলা ! যা রোদ চারদিকে ! পুড়ে ঝামা হয়ে যাবো তো রে আবির !  আবির : তুই বড় বেশি রংহীন ! কি ভেবে যে তোর নাম ' রঙিন ' রেখেছিল কাকু কাকিমা , বুঝিনা একদম !  রঙিন : আমার নাম মোটেই আমার মা বাবা রাখেনি ! রেখেছিল ঠাকুরদা ! তাও , কারণটা ছিল বড্ড অদ্ভুত ! ঠাকুরদা তখন বাড়ির রং করাচ্ছিলেন . নাতি আসবে এই আশায় ; জন্মে গেলাম আমি ! সবাই যখন ওনাকে বলল ; " অরে বাহ্ , আপনার বাড়িতে রং করলেন , দেখুন , লক্ষ্মী এলো !" উনি বিমর্ষচিত্তে বলেছিলেন , " ভারী তো রঙিন এলি , আমার সব স্বপ্ন ভাসিয়ে দিলি !" ব্যাস , সেই থেকে ' রঙিন '! আবির : তোকে এটা কে বলল ? তোর খারাপ লাগেনি ?  রঙিন : হ্যাঁ , লেগেছিল তো ! তবে কথাটার জন্য নয় ! বাবাও যে মনে মনে দীর্ঘশ্বাস ফেলত , সেটা জেনে ! আর গল্পটা কত রসিয়ে রসিয়ে বাড়ির বড়রা বলত , সেটা ভেবে .  আবির : ছেলে হয়ে কি পাকা ধানে মই দিলাম আমি ! সেই তো বেকার , ফ্যা ফ...

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৯তম সংখ্যা ।। জ্যৈষ্ঠ ১৪৩৩ মে ২০২৬

লেখা-আহবান-বিজ্ঞপ্তি   আগামী মাসে প্রকাশিত হবে নবপ্রভাত ওয়েব ম্যাগাজিনের ১০০তম সংখ্যা ।   কোনো বিশেষ বিষয় থাকছে না। শব্দ বা লাইন সংখ্যার কোনও বাঁধন নেই।     বিভাগ-১: প্রবন্ধ-নিবন্ধ-ফিচার, বিভাগ-২: সব ধরনের গল্প, বিভাগ-৩: ভ্রমণকাহিনি-মুক্তগদ্য-রম্যরচনা, বিভাগ-৪: কবিতাগুচ্ছ (ন্যূনতম ৩টি)-ছড়াগুচ্ছ (ন্যূনতম ৩টি) পাঠাতে পারেন।   নির্বাচিত লেখাগুলি (সর্বোচ্চ ৯৯টা) প্রকাশিত হবে এবং প্রতি বিভাগ থেকে একটি করে সেরা লেখার লেখককে মানপত্র ও নবপ্রভাত প্রকাশনীর বই উপহার দিয়ে সম্মান জানানো হবে। সম্ভব হলে সংখ্যাটির মুদ্রিত সংস্করণও হতে পারে। সুতরাং মানসম্মত ভালো লেখা পাঠান।   e-mail: nabapravatblog@gmail.com   পাঠানোর শেষদিন : 12/06/2026 পত্রিকা প্রকাশ : ১লা আষাঢ় ১৪৩৩ ( 15/06/2026) সূচিপত্র দেবাশিস সাহার গুচ্ছকবিতা ভবরোগবৈদ্যম ।। শ‍্যামাপ্রসাদ সরকার ছড়াকারের পরিচয়-সঙ্কট ।। জাহাঙ্গীর আলম জাহান Gen Z-এর প্রভাব : সমাজতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ।। শিবশিস  মুখার্জী আধুনিক সমাজ ও সক্রেটিস: প্রশ্নের ভেতর দিয়ে মানুষের যাত...

যুদ্ধের দামামা ।। সুবিনয় হালদার

যুদ্ধের দামামা সুবিনয় হালদার যুদ্ধের দামামা ওই দেখো বেজেছে সাইরেনের শব্দ শুনতে কি পাচ্ছো ? লাল বাতি নীল বাতি ছোটাছুটি করছে , সুস্থ অসুস্থ নয় তো বা অন্য কিছু যাচ্ছে ফিসফাস চুপচাপ কানাঘুষো কত কথা হচ্ছে ; যুদ্ধের দামামা ওই দেখো বেজেছে । ঢং ঢং আওয়াজে- রাত জাগে মানুষে- (২) চারিদিকে স্তব্ধ ঘরে ঘরে নিঃশব্দ ভেসে আসে কোলাহল- কারা করে চিৎকার- ? ধুমধাম গর্জন মনে হয় কম্পন আলোর রোশনাই সব হলো পুড়ে ছাই ; তাই শুনি বলতে বারুদে লাগাও তবে সলতে ভনিতা অনেক এবার হয়েছে লাশের পাহাড় দেখি জমেছে যুদ্ধের দামামা ওই দেখো বেজেছে । শুধু দেখি হায়- ভয়ের চাপে সরে যায় জয় কে ধরবে হাল- কে-বা দেবে চাল- ? মাঝি বুঝি নাইরে ; কল্কির কেল্লা শুরু হলো হল্লা কোথা যাবে জনগণ এ-যে বুঝি মহারণ অনেক হয়েছে দ্বন্দ্ব সোজা করো মেরুদন্ড । নাই তবে নিস্তার হও সবে সোচ্চার চাপ দাও দন্ডে ভর সাথে ভার তবে সরবে বসে বসে সবে মিলে সময় গুনছে ; তাঁর নাম করছে তাঁর বাণী পড়ছে ! যুদ্ধের দামামা ওই- দেখো- বেজেছে- । ___________________ সুবিনয় হালদার পিতা - ঈশ্বর প্রদীপ হালদার গ্রাম - দৌলতপুর পোস্ট - দিঘীরপাড় বাজার থানা - ফলতা জেলা - দক্ষিণ ২৪ পরগ...

ছড়া ।। লিচু ।। আনন্দ বক্সী

লিচু  আনন্দ বক্সী 'গোয়াঙডঙ প্রদেশ' জায়গাটি চিনে  শুরু হয় চাষ এর অতীতের দিনে। টক আর মিষ্টিতে মজাদার খেতে  ছোটো-বড় সকলেই চায় স্বাদ পেতে। আকারে লম্বা-গোল ছোটো ছোটো ফল  থোকা থোকা ঝুলে থাকে গাছে অবিরল।  ছূঁচালো অগ্রভাগে খসখসে দেহ  কাঁচায় সবুজ ত্বক নেই সন্দেহ।  পাকলে গোলাপি লাল বাইরের ছাল  ভিতরের অংশটা সাদা চিরকাল।  আঁটিটা শক্ত খুব পয়জনে ভরা  বাদামি রঙেই এর দেহখানি গড়া। গ্রীষ্মের ফল এটি ভরপুর রসে  স্বাদ এর মনটাকে করে নেয় বশে। ভেবে বলো এর নাম পেলে নাকি কিছু? ঠিকই চিনেছ একে ফলটি যে লিচু। খোসাটা ছাড়িয়ে খাও কাঁচা হোক পাকা  স্যালাড-মিষ্টি-জুসে পাবে এর দেখা। শর্করা-চিনি-জল নেই এতে কম  ভিটামিন-ফাইবারে ভরা একদম। খনিজের আছে স্থান এই ফল মাঝে  শরীরের উপকারে লাগে যেটা কাজে। লোহিত কণিকা গড়ে আমাদের দেহে  হার্টকে সুস্থ রাখে অপরূপ স্নেহে। দেহ-ত্বকে ধরে রাখে এর যে সতেজতা  ওজনটা কমাতেও করে সহায়তা। রক্তচাপকে করে করতলগত  মধুমেহ রোগ এর হয় অনুগত। বশে রাখে লিচু শুনি বাত-হাঁপানিকে নানা কাজে প্রয়োজন এই ফলটিকে। খালি পেট...

ছোটগল্প ।। মনোকষ্টে বাবলা ।। দীপক পাল

মনোকষ্টে বাবলা দীপক পাল পয়লা বৈশাখে হালখাতা করতে গিয়ে যা বেহাল অবস্থায় পরেছিল তিন মক্কেল তারপরে বাড়ীতে মা বাবার যা বকুনি জুটেছে তা আর বলার নয়। তিন মক্কেলও ঘর থেকে বেরোয়নি। তৃতীয় দিন সকালে বাবলার বাবা বাবলাকে বলে, - ' জানিস আজ সকালে দিদি ফোন করেছিলো আমরা কেউ গিয়ে একবারও দেখা সাক্ষাত করি না কোন খোঁজ খবর করিনা আমরা কেমন আছি। তাই আমি ঠিক করেছি এই টাকাটা নিয়ে তুই একবার ঘুরে আয় সোনারপুর। ' -' আজ যাবনা বাবা। একা যেতে ইচ্ছে করেনা , কাল বিশ্বরূপ ও সৌম্যকে নিয়ে যাব।' - ' আচ্ছা তাই যাস যদি ওরা যায়। তবে আরো কটা টাকা নে।' বাবলা সৌম্য ও বিশ্বরূপকে ফোনে সন্ধে সাতটার সময় পার্কে আসতে বলল। বললো অনেক কথা আছে।  যথারীতি সন্ধে সাতটায় পার্কে সবার দেখা হলো। কিছুক্ষণ সাধারন কথাবার্তা চলার পর অটোমেটিক হালখাতার সন্ধের ঘটনার কথাটা উঠলো। এবার আর কোন বিরক্তি বা রাগের কথাতো উঠলেই না কোন দোষারোপ না। সবাই খানিক মজা আর হেসে লুটোপুটি খেলো। এর মধ্যে সৌম্য হঠাৎ বলে উঠলো, - ' আচ্ছা বাবলাদা তুমি হঠাৎ আমাদের পার্কে ডেকে পাঠালে কেনো, কি ব্যাপার?' - ' কেন, আমি তোদের ডাকতে পা...

উন্মুক্ত পাগলামি ।। আশরাফুল মণ্ডল

উন্মুক্ত পাগলামি আশরাফুল মণ্ডল আহা, অপরূপ নিজস্বতার দাহ! কুঁকড়ে যায় আবহমান, সজনে পাতার বোঁটায়! ভাপওঠা ভাতের কাছে মাছি সত্তায় কী নিপুণ! তবুও ঘোর লাগা বসন্তের ডাক, হাঁকে! খেদিয়ে দেয় পা দোলানো প্রস্তাব, ওই ধুনুরি চোখ! রাংতায় মোড়া ডাকের সাজ, দে দোল দোল! হুইসেল বাজিয়ে কে রুখে দ্যায় সেই নাকছাবির রুদালি কাঁপন! খালবিল ছেঁচে পাঁচসিকের  মানত কুড়িয়ে আনে, বাংলা বাজার। ঠ্যাং নাচানো সুরে চোখ মারছে, দ্যাখো ভ্যানতারা! মুখ খোলা মানেই পাঁজরের স্রোত ভাবা যেন উগরানো টালমাটাল! ঢিল মারা প্রশ্নের রোয়াকে বক্রচোখে যেন মেধাবী কবিতা! মুছে দিও তবে লাজুক গুপ্ত রোগ, দিনরাত্রি! ভালো থেকো তোমরা বাছাধন, রং মাস সে আর কতদিন... ================    ASRAFUL MANDAL Chandidas Avenue, B-zone, Durgapur, Paschim Bardhaman, Pin - 713205,  

বাংলার কথা ।। আবদুস সালাম

বাংলার কথা : একটি আলোচনা আবদুস সালাম যে বাংলা নিয়ে আমাদের এত গর্ব এত অহংকার সেই বাঙলা কিন্তু একদিনে গড়ে ওঠেনি। বহু বিবর্তনের পথ ধরে বাংলা রূপ নিয়ে আজ আমাদের সম্মুখে বিরাজমান। আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে--" মৌর্য বিজয় থেকে আরম্ভ করে গুপ্ত রাজবংশের রাজত্ব পর্যন্ত খ্রিস্টীয় পূর্ব ৩০০ বছর থেকে খ্রীষ্টিয় ৮০০ বৎসর ধরে বাংলার অস্ট্রিক ও দ্রাবিড় ভাষাভাষী জনগণ নিজ অনার্য ভাষা ত্যাগ করিয়া ধীরে ধীরে আর্যভাষা অর্থাৎ মগধের প্রাকৃত ভাষা গ্রহণ করিল। উত্তর ভারতের ব্রাহ্মণ্য ধর্ম সভ্যতা ও ঐতিহ্য অর্থাৎ সংস্কৃত ভাষার সত্তা হারিয়ে আর্য-অনার্য ইতিহাস পুরাণ এবং উত্তর ভারতের আর্য অনার্যে ইতিহাস পুরাণ বঙ্গদেশের অধিবাসীরাও গ্রহণ করে। বৌদ্ধ ও জৈন মতবাদ আসিল, তাহাও বাংলায় গৃহীত হইল।" এভাবেই দ্রাবিড় অস্ট্রিক ও উত্তর ভারতের মিশ্র আর্য জাতির মিলনে সৃষ্টি হলো বাঙালি জাতি। দু হাজার বছর ধরে বহিঃস্থ শক্তি সমূহ মৌর্য,গুপ্ত ,পাল, চন্দ্র,বর্মন, দেব, কোল,সেন, তুর্কি, মুঘল, ইংরেজ প্রভৃতি জাতির আক্রমণে বিধ্বস্ত হয়ে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে শংকর জাতি হয়ে জীবন যাপন ক...

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৮তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩৩ এপ্রিল ২০২৬

  শুভ নববর্ষ ১৪৩৩ নবপ্রভাতের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বাংলা নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।  সকলের মঙ্গল হোক। পারস্পরিক সৌহার্দ্যে নন্দিত হোক জীবন। বাংলা নববর্ষকেন্দ্রিক লেখাগুচ্ছ এই সংখ্যায় রইল। অন্যান্য লেখা পরে প্রকাশিত হবে। —নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত।   সূচিপত্র পহেলা বৈশাখ : অদ্বিতীয় বাঙালির সর্বজনীন উৎসব ।। অলোক আচার্য বোশেখের ঘুড়ি ।। শাহ মতিন টিপু পয়লা বৈশাখ : বাঙালির প্রাণের উৎসব ।। উৎপল সরকার মাটি, বঁড়শি ও রক্তের আখ্যান ।। দিব্যেন্দু ঘোষ হালখাতা — বাঙালিয়ানা ।। শ্যামল হুদাতী বাংলা নববর্ষ : বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রতীক ।। তপন মাইতি বাংলা পঞ্জিকার সংক্ষিপ্ত ইতিহাস ।। তুষার ভট্টাচার্য হালখাতা ।। চন্দ্রমা মুখার্জী নববর্ষের গৌরচন্দ্রিকা ।। অভীক চন্দ্র নববর্ষের সেকাল একাল ।। মিতা ভৌমিক নববর্ষের নবতম আশা ।। সমীর কুমার দত্ত দুই আকাশ, এক নববর্ষ ।। রাজদীপ মজুমদার আমার সন্ন্যাস ।। অংশুদেব পয়লা থেকে একলা হওয়া ।। সুকান্ত ঘোষ পহেলা বৈশাখে আনন্দ নগরের স্মৃতি ।। সারাবান তহুরা মৌমিতা বাংলা নববর্ষ ।। পার্থপ্রতিম দত্ত স্মৃতির পাতায় পয়লা ।। দেবশ্রী চক্রবর...

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

দুটি কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায়

দুটি কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায় আধুলি ও কড়িতে কেনা নেই আমাকে আমার চেনা হয়নি জানা হয়নি ঘায়ের আকার ঠিক কতটা হলে সেলাই পড়ে নিজেকে দামি ভেবে গেছি রোজ... বার বার ভুলের পর,আজ যা পড়ে আছে তা কেবল আত্মশ্লাঘা এক জনমের সওদায় যাকে বিক্রি করা যাবে না তাই তো বুকে আগলে বসেছি আমার বিস্ফোরণ আর সেই ধ্বংসস্তূপে নুন ছিটিয়ে যাচ্ছে গোটা শহর। নিরালায় আছি মানচিত্রে আমাদের স্থান এক ও অনন্য অন্ধের দৃষ্টি খোঁজার মতো আমরাও আমাদের মৃত ভালোবাসাকে উস্কে দিই ব্রক্ষ্মাণ্ডে,তখন চাঁদটাও নগন্য লাগে যেন একটুকরো কালো পাথর আবার সময়ে সময়ে বেড়ালের ল্যাজ নাড়াটাও হয়ে ওঠে পৃথিবীর অন্যতম মনোরম দৃশ্য ওর ল্যাজে লেগে থাকা পিঁপড়েটা তখন আমি, ক্ষুদ্র ও তুচ্ছ যেন প্রকৃতির বুকের এক টুকরো বিরহ। ....................... জয়িতা চট্টোপাধ্যায় শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা ভারত

বছরের বাছাই

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

সূচিপত্র ।। ৮৯তম সংখ্যা ।। শ্রাবণ ১৪৩২ জুলাই ২০২৫

সূচিপত্র   প্রবন্ধ ।। বাংলা যাত্রা ও নাট‍্যশিল্পে অবক্ষয় ।। মাখনলাল প্রধান প্রবন্ধ ।। শ্রমিকের অধিকার ।। চন্দন দাশগুপ্ত প্রবন্ধ ।। ভিনগ্রহীদের সন্ধানে ।। শ্যামল হুদাতী প্রবন্ধ ।। নারীমর্যাদা ও অধিকার ।। হিমাদ্রি শেখর দাস কবিতা ।। মশালের রং তুলি ।। তূণীর আচার্য কবিতা ।। জললিপি ।। রূপক চট্টোপাধ্যায় গুচ্ছকবিতা || শিশির আজম নিবন্ধ ।। পূনর্জন্ম ।। শংকর ব্রহ্ম মুক্তভাবনা ।। কোলাহল তো বারণ হলো ।। মানস কুমার সেনগুপ্ত গল্প ।। গানের হাড় ।। শুভজিৎ দত্তগুপ্ত গল্প ।। শিকড়ের খোঁজে ।। সমীর কুমার দত্ত সুপ্রভাত মেট্যার পাঁচটি কবিতা গ্রন্থ-আলোচনা ।। আবদুস সালামের কাব্যগ্রন্থ 'অলীক রঙের বিশ্বাস'।। তৈমুর খান অণুগল্প ।। হরিবোল বুড়ো ।। সুমিত মোদক রম্যরচনা ।। গোয়েন্দা গোলাপচন্দ আর প্রেমের ভুল ঠিকানা ।। রাজদীপ মজুমদার দুটি গল্প ।। মুহাম্মদ ফজলুল হক দুটি কবিতা ।। তীর্থঙ্কর সুমিত কবিতা ।। মেঘমুক্তি ।। বন্দনা পাত্র কবিতা ।। ব্যবচ্ছিন্ন শরীর ।। কৌশিক চক্রবর্ত্তী কবিতা ।। শমনচিহ্ন ।। দীপঙ্কর সরকার কবিতা ।। ভালোবাসার দাগ ।। জয়শ্রী ব্যানার্জী কবিতা ।। ফণীমনসা ।। বিবেকানন্দ নস্কর ছড়া ।। আজও যদি ।। বদ্রীন...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র

  মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল।     যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে।     তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা।    যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি।    পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে।     সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

প্রবন্ধ ।। নারীমর্যাদা ও অধিকার ।। হিমাদ্রি শেখর দাস

নারীমর্যাদা ও অধিকার হিমাদ্রি শেখর দাস  নারীর মর্যাদা বলতে বোঝায় নারীর সম্মান, অধিকার, এবং তার ব্যক্তিগত স্বাধীনতা। এটি সমাজে নারীর অবস্থান এবং তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে। নারীর প্রতি সম্মানজনক আচরণ করা হয় এবং তাদের অধিকার গুলি সুরক্ষিত থাকে। পুরুষতান্ত্রিক সমাজে এই শ্রেণি সংগ্রাম শুরু হয়েছিল অনেক আগে।  একদিকে শ্রেণী বৈষম্য অপরদিকে নারী পুরুষের বৈষম্য এই দুটি ছিল শ্রেণীবিভক্ত সমাজের অন্যতম দুটি মূল ভিত। নারীর অধিকারহীনতা বা দাসত্ব শুরু হয় পরিবার ও সম্পত্তির উদ্ভাবনের ফলে। বহু যুগ ধরে নারী সমাজকে পারিবারিক ও সামাজিক দাসত্বের বোঝা বহন করতে হয়েছে বিনা প্রতিবাদে। সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে নিপীড়ন ও নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে - দাস সমাজব্যবস্থা এবং সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা পুরুষ ও পরিবারের অধীনতা স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। সামাজিক উৎপাদনের কাজে নারীদের বঞ্চিত রেখেই তাদের পরাধীন জীবন যাপনের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। নারীর অধিকারহীনতার বিরুদ্ধে সংগ্রামের সূচনা হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে। নতুন করে নারীদের সামাজিক উৎপাদনের কাজে ...

গল্প ।। জাতিস্মর ।। আশীষ কুমার বিশ্বাস

    জাতিস্মর   আশীষ  কুমার   বিশ্বাস    গল্পের শুরুটা প্রায় ষাট বছর আগের কথা । যার নাম গৌতম, ডাক নাম ছিল বাবু ।  তার বছর তখন ছয়-সাত হবে । আমরা বা আমি তখন একটু বড় । এক সাথেই চলতো খেলা । গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, চোর-পুলিশ । যে মাঝে মাঝে খেলা থেকে বিরত থাকতো ; সে-ই জাতিস্মর । মাঠের পাশেই ছিল একটা খেঁজুর গাছ । তাতে হাত রেখে দূরের এক গ্রামের দিকে এক মনে তাঁকিয়ে থাকতো "বাবু" । গ্রামটির নাম "বিনয় পল্লী " । মাঝে বড়ো মাঠ । হাঁটা শুরু করলে তিরিশ - চল্লিশ মিনিট লাগবে । মাঝে জলে ভরপুর দেখে কখনো যাওয়া হয়নি । বাবু কে যখন বলতাম, ওপারে কি দেখছিস? ও বলতো, ওখানে আমার ছোট মা থাকে, দিদি থাকে, আমার ভুলু কুকুর থাকে । এ কথা আমাদের বিশ্বাস হতো না । আবার খেলায় ফিরে যেতাম, খেলতাম ।  কিন্তু ও বসে বসে , ওপারের গাছ পালা , বাড়ি ঘর দেখতো । কাছে গেলে বলতো , ওই যে সবুজ ,কচি কলাপাতা রঙের দালান বাড়ি, ওটাই আমাদের বাড়ি !  এই ভাবে মাস ছয়, বছর গড়াতে লাগলো । মনে প্রশ্ন জাগতে লাগলো, এ টা কি মন গড়া , বা বানিয়ে বানিয়ে বলছে? সত্যি প্রকাশ হোল এক দিন ।  সে বাড়িতে কিছু ...

প্রবন্ধ ।। বাংলা যাত্রা ও নাট‍্যশিল্পে অবক্ষয় ।। মাখনলাল প্রধান

বাংলা যাত্রা ও নাট‍্যশিল্পে অবক্ষয় মাখনলাল প্রধান বাংলার শিল্প-সংস্কৃতির জগতে যাত্রা শিল্প তথা নাট‍্যশিল্পে মড়ক নেমে এসেছে । যাত্রা শিল্পের মড়কে শুধু কোভিড নয় তার বহুপূর্ব থেকেই অর্থনৈতিক বিপর্যয় , শিক্ষাক্ষেত্রে বন্ধ‍্যাত্ব এবং গ্ৰাম বাংলার পটপরিবর্তন শেষ পেরেক ঠুকে দিয়েছে। যাত্রা-শিল্পের লীলাভূমি ছিল গ্ৰাম বাংলা। গ্ৰামে প্রচুর যাত্রাপালা হত নানা উৎসবকে কেন্দ্র করে । জমিদারি ব‍্যবস্থা লুপ্ত হওয়ার পর গ্ৰামীণ মানুষের উদ‍্যোগে শীতলা পূজা,  কালীপূজা, দুর্গাপূজা, কোজাগরী লক্ষ্মীপূজা, চড়ক ইত‍্যাদিকে উপলক্ষ‍্য করে যাত্রাপালার আয়োজন না হলে কেমন যেন ম‍্যাড়ম‍্যাড়ে লাগতো। সেই সঙ্গে কলকাতার বড়বড় কোম্পানির যাত্রাপালা ঘটা করে, টিকিট সেল করে হত মাঠে। খুব বড় মাপের খেলার মাঠ যেখানে ছিল না সেখানে ধানের মাঠ নেওয়া হত ‌। ত্রিশ-চল্লিশ হাজার মানুষ দেখতে আসত। স্পেশাল বাস পাঠাত  আয়োজক কর্তৃপক্ষ। বিনা ভাড়ায় বাসে যাতায়াত করত যাত্রার দর্শকেরা। কিন্তু বিকল্প ধানচাষ শুরু হলে জমিগুলো সময় মতো ফাঁকা পাওয়া গেল না । প্রথম দিকে ব‍্যাপকহারে ধান শুরু না হওয়ায় খুব একটা অসুবিধা হত না। বহুক্ষেত্রে  ধান কা...

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৮তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩৩ এপ্রিল ২০২৬

  শুভ নববর্ষ ১৪৩৩ নবপ্রভাতের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বাংলা নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।  সকলের মঙ্গল হোক। পারস্পরিক সৌহার্দ্যে নন্দিত হোক জীবন। বাংলা নববর্ষকেন্দ্রিক লেখাগুচ্ছ এই সংখ্যায় রইল। অন্যান্য লেখা পরে প্রকাশিত হবে। —নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত।   সূচিপত্র পহেলা বৈশাখ : অদ্বিতীয় বাঙালির সর্বজনীন উৎসব ।। অলোক আচার্য বোশেখের ঘুড়ি ।। শাহ মতিন টিপু পয়লা বৈশাখ : বাঙালির প্রাণের উৎসব ।। উৎপল সরকার মাটি, বঁড়শি ও রক্তের আখ্যান ।। দিব্যেন্দু ঘোষ হালখাতা — বাঙালিয়ানা ।। শ্যামল হুদাতী বাংলা নববর্ষ : বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রতীক ।। তপন মাইতি বাংলা পঞ্জিকার সংক্ষিপ্ত ইতিহাস ।। তুষার ভট্টাচার্য হালখাতা ।। চন্দ্রমা মুখার্জী নববর্ষের গৌরচন্দ্রিকা ।। অভীক চন্দ্র নববর্ষের সেকাল একাল ।। মিতা ভৌমিক নববর্ষের নবতম আশা ।। সমীর কুমার দত্ত দুই আকাশ, এক নববর্ষ ।। রাজদীপ মজুমদার আমার সন্ন্যাস ।। অংশুদেব পয়লা থেকে একলা হওয়া ।। সুকান্ত ঘোষ পহেলা বৈশাখে আনন্দ নগরের স্মৃতি ।। সারাবান তহুরা মৌমিতা বাংলা নববর্ষ ।। পার্থপ্রতিম দত্ত স্মৃতির পাতায় পয়লা ।। দেবশ্রী চক্রবর...

প্রবন্ধ ।। ভিনগ্রহীদের সন্ধানে ।। শ্যামল হুদাতী

ভিনগ্রহীদের সন্ধানে  শ্যামল হুদাতী  ইতিহাসের শুরু থেকে বারবার মানুষকে একটা প্রশ্ন কুঁড়ে কুঁড়ে খায় – এই মহাবিশ্বে আমরা কি একা? পৃথিবীর মতো আরও গ্রহ রয়েছে, যেখানে মানুষের মতো বুদ্ধিমান প্রাণীরা বাস করে – এই সম্ভাবনা বরাবর মানুষকে মুগ্ধ করেছে। আমাদের প্রত্যেকের জীবনের কখনও না কখনও এই ভাবনা এসেছে। দীর্ঘ কয়েক দশকের গবেষণার পরও, এই বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেননি বিজ্ঞানীরা। জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপ, বহু দূরের এমন কিছু গ্রহের সন্ধান দিয়েছে, যেগুলিতে প্রাণ থাকতেই পারে। তবে, নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। তবে, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, ভিনগ্রহীদের খুঁজতে বহু দূরে যাওয়ার কোনও দরকার নেই। তারা এই পৃথিবীতেই মানুষের ছদ্মবেশে মানুষের মধ্যেই বসবাস করতে পারে। আমরা ভিনগ্রহীদের যেমন কল্পনা করি, এরা তার থেকে আলাদা। এরা অনেকটাই, দেবদূতদের মতো। মানব জগতের সঙ্গে তাদের সম্পর্ক প্রযুক্তিগত নয়, বরং জাদুকরি। মহাকাশে সৌরজগতের গ্রহ পৃথিবী ছাড়া অন্য কোথায় প্রাণ রয়েছে কি না তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। একই সঙ্গে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে মানুষ বসবাস ক...

মাসের বাছাই

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৯তম সংখ্যা ।। জ্যৈষ্ঠ ১৪৩৩ মে ২০২৬

লেখা-আহবান-বিজ্ঞপ্তি   আগামী মাসে প্রকাশিত হবে নবপ্রভাত ওয়েব ম্যাগাজিনের ১০০তম সংখ্যা ।   কোনো বিশেষ বিষয় থাকছে না। শব্দ বা লাইন সংখ্যার কোনও বাঁধন নেই।     বিভাগ-১: প্রবন্ধ-নিবন্ধ-ফিচার, বিভাগ-২: সব ধরনের গল্প, বিভাগ-৩: ভ্রমণকাহিনি-মুক্তগদ্য-রম্যরচনা, বিভাগ-৪: কবিতাগুচ্ছ (ন্যূনতম ৩টি)-ছড়াগুচ্ছ (ন্যূনতম ৩টি) পাঠাতে পারেন।   নির্বাচিত লেখাগুলি (সর্বোচ্চ ৯৯টা) প্রকাশিত হবে এবং প্রতি বিভাগ থেকে একটি করে সেরা লেখার লেখককে মানপত্র ও নবপ্রভাত প্রকাশনীর বই উপহার দিয়ে সম্মান জানানো হবে। সম্ভব হলে সংখ্যাটির মুদ্রিত সংস্করণও হতে পারে। সুতরাং মানসম্মত ভালো লেখা পাঠান।   e-mail: nabapravatblog@gmail.com   পাঠানোর শেষদিন : 12/06/2026 পত্রিকা প্রকাশ : ১লা আষাঢ় ১৪৩৩ ( 15/06/2026) সূচিপত্র দেবাশিস সাহার গুচ্ছকবিতা ভবরোগবৈদ্যম ।। শ‍্যামাপ্রসাদ সরকার ছড়াকারের পরিচয়-সঙ্কট ।। জাহাঙ্গীর আলম জাহান Gen Z-এর প্রভাব : সমাজতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ।। শিবশিস  মুখার্জী আধুনিক সমাজ ও সক্রেটিস: প্রশ্নের ভেতর দিয়ে মানুষের যাত...

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৮তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩৩ এপ্রিল ২০২৬

  শুভ নববর্ষ ১৪৩৩ নবপ্রভাতের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বাংলা নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।  সকলের মঙ্গল হোক। পারস্পরিক সৌহার্দ্যে নন্দিত হোক জীবন। বাংলা নববর্ষকেন্দ্রিক লেখাগুচ্ছ এই সংখ্যায় রইল। অন্যান্য লেখা পরে প্রকাশিত হবে। —নিরাশাহরণ নস্কর, সম্পাদক, নবপ্রভাত।   সূচিপত্র পহেলা বৈশাখ : অদ্বিতীয় বাঙালির সর্বজনীন উৎসব ।। অলোক আচার্য বোশেখের ঘুড়ি ।। শাহ মতিন টিপু পয়লা বৈশাখ : বাঙালির প্রাণের উৎসব ।। উৎপল সরকার মাটি, বঁড়শি ও রক্তের আখ্যান ।। দিব্যেন্দু ঘোষ হালখাতা — বাঙালিয়ানা ।। শ্যামল হুদাতী বাংলা নববর্ষ : বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রতীক ।। তপন মাইতি বাংলা পঞ্জিকার সংক্ষিপ্ত ইতিহাস ।। তুষার ভট্টাচার্য হালখাতা ।। চন্দ্রমা মুখার্জী নববর্ষের গৌরচন্দ্রিকা ।। অভীক চন্দ্র নববর্ষের সেকাল একাল ।। মিতা ভৌমিক নববর্ষের নবতম আশা ।। সমীর কুমার দত্ত দুই আকাশ, এক নববর্ষ ।। রাজদীপ মজুমদার আমার সন্ন্যাস ।। অংশুদেব পয়লা থেকে একলা হওয়া ।। সুকান্ত ঘোষ পহেলা বৈশাখে আনন্দ নগরের স্মৃতি ।। সারাবান তহুরা মৌমিতা বাংলা নববর্ষ ।। পার্থপ্রতিম দত্ত স্মৃতির পাতায় পয়লা ।। দেবশ্রী চক্রবর...

উন্মুক্ত পাগলামি ।। আশরাফুল মণ্ডল

উন্মুক্ত পাগলামি আশরাফুল মণ্ডল আহা, অপরূপ নিজস্বতার দাহ! কুঁকড়ে যায় আবহমান, সজনে পাতার বোঁটায়! ভাপওঠা ভাতের কাছে মাছি সত্তায় কী নিপুণ! তবুও ঘোর লাগা বসন্তের ডাক, হাঁকে! খেদিয়ে দেয় পা দোলানো প্রস্তাব, ওই ধুনুরি চোখ! রাংতায় মোড়া ডাকের সাজ, দে দোল দোল! হুইসেল বাজিয়ে কে রুখে দ্যায় সেই নাকছাবির রুদালি কাঁপন! খালবিল ছেঁচে পাঁচসিকের  মানত কুড়িয়ে আনে, বাংলা বাজার। ঠ্যাং নাচানো সুরে চোখ মারছে, দ্যাখো ভ্যানতারা! মুখ খোলা মানেই পাঁজরের স্রোত ভাবা যেন উগরানো টালমাটাল! ঢিল মারা প্রশ্নের রোয়াকে বক্রচোখে যেন মেধাবী কবিতা! মুছে দিও তবে লাজুক গুপ্ত রোগ, দিনরাত্রি! ভালো থেকো তোমরা বাছাধন, রং মাস সে আর কতদিন... ================    ASRAFUL MANDAL Chandidas Avenue, B-zone, Durgapur, Paschim Bardhaman, Pin - 713205,  

গল্প ।। জাতিস্মর ।। আশীষ কুমার বিশ্বাস

    জাতিস্মর   আশীষ  কুমার   বিশ্বাস    গল্পের শুরুটা প্রায় ষাট বছর আগের কথা । যার নাম গৌতম, ডাক নাম ছিল বাবু ।  তার বছর তখন ছয়-সাত হবে । আমরা বা আমি তখন একটু বড় । এক সাথেই চলতো খেলা । গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, চোর-পুলিশ । যে মাঝে মাঝে খেলা থেকে বিরত থাকতো ; সে-ই জাতিস্মর । মাঠের পাশেই ছিল একটা খেঁজুর গাছ । তাতে হাত রেখে দূরের এক গ্রামের দিকে এক মনে তাঁকিয়ে থাকতো "বাবু" । গ্রামটির নাম "বিনয় পল্লী " । মাঝে বড়ো মাঠ । হাঁটা শুরু করলে তিরিশ - চল্লিশ মিনিট লাগবে । মাঝে জলে ভরপুর দেখে কখনো যাওয়া হয়নি । বাবু কে যখন বলতাম, ওপারে কি দেখছিস? ও বলতো, ওখানে আমার ছোট মা থাকে, দিদি থাকে, আমার ভুলু কুকুর থাকে । এ কথা আমাদের বিশ্বাস হতো না । আবার খেলায় ফিরে যেতাম, খেলতাম ।  কিন্তু ও বসে বসে , ওপারের গাছ পালা , বাড়ি ঘর দেখতো । কাছে গেলে বলতো , ওই যে সবুজ ,কচি কলাপাতা রঙের দালান বাড়ি, ওটাই আমাদের বাড়ি !  এই ভাবে মাস ছয়, বছর গড়াতে লাগলো । মনে প্রশ্ন জাগতে লাগলো, এ টা কি মন গড়া , বা বানিয়ে বানিয়ে বলছে? সত্যি প্রকাশ হোল এক দিন ।  সে বাড়িতে কিছু ...

যুদ্ধের দামামা ।। সুবিনয় হালদার

যুদ্ধের দামামা সুবিনয় হালদার যুদ্ধের দামামা ওই দেখো বেজেছে সাইরেনের শব্দ শুনতে কি পাচ্ছো ? লাল বাতি নীল বাতি ছোটাছুটি করছে , সুস্থ অসুস্থ নয় তো বা অন্য কিছু যাচ্ছে ফিসফাস চুপচাপ কানাঘুষো কত কথা হচ্ছে ; যুদ্ধের দামামা ওই দেখো বেজেছে । ঢং ঢং আওয়াজে- রাত জাগে মানুষে- (২) চারিদিকে স্তব্ধ ঘরে ঘরে নিঃশব্দ ভেসে আসে কোলাহল- কারা করে চিৎকার- ? ধুমধাম গর্জন মনে হয় কম্পন আলোর রোশনাই সব হলো পুড়ে ছাই ; তাই শুনি বলতে বারুদে লাগাও তবে সলতে ভনিতা অনেক এবার হয়েছে লাশের পাহাড় দেখি জমেছে যুদ্ধের দামামা ওই দেখো বেজেছে । শুধু দেখি হায়- ভয়ের চাপে সরে যায় জয় কে ধরবে হাল- কে-বা দেবে চাল- ? মাঝি বুঝি নাইরে ; কল্কির কেল্লা শুরু হলো হল্লা কোথা যাবে জনগণ এ-যে বুঝি মহারণ অনেক হয়েছে দ্বন্দ্ব সোজা করো মেরুদন্ড । নাই তবে নিস্তার হও সবে সোচ্চার চাপ দাও দন্ডে ভর সাথে ভার তবে সরবে বসে বসে সবে মিলে সময় গুনছে ; তাঁর নাম করছে তাঁর বাণী পড়ছে ! যুদ্ধের দামামা ওই- দেখো- বেজেছে- । ___________________ সুবিনয় হালদার পিতা - ঈশ্বর প্রদীপ হালদার গ্রাম - দৌলতপুর পোস্ট - দিঘীরপাড় বাজার থানা - ফলতা জেলা - দক্ষিণ ২৪ পরগ...

বাংলা নববর্ষ : বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রতীক ।। তপন মাইতি

বাংলা নববর্ষ : বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রতীক তপন মাইতি বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়; এটি বাঙালির সামষ্টিক স্মৃতি, কৃষিনির্ভর সভ্যতার চিহ্ন, অর্থনৈতিক বিন্যাসের সূচনা এবং সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রতীক। সময়কে মানুষ ক্যালেন্ডারে বন্দি করলেও, নববর্ষ আসলে মানসিক পুনর্জন্মের এক সামাজিক অনুষঙ্গ। বছরের প্রথম দিনকে কেন্দ্র করে বাঙালি নিজেকে নতুন করে গড়ে তোলার সংকল্প করে। পুরোনো হিসাব বন্ধ করে নতুন খাতা খোলা—এই ধারণা বাঙালি জীবনদর্শনের গভীরে প্রোথিত। নববর্ষ মানে শুধুই উৎসব নয়; এটি স্মৃতি, শ্রম, আশা ও ভবিষ্যৎ নির্মাণের একটি সামাজিক চুক্তি। বাংলা নববর্ষ তাই একদিকে কৃষিজীবনের ঋতুচক্রের সাথে যুক্ত, অন্যদিকে নাগরিক সংস্কৃতির আধুনিক উৎসবে রূপান্তরিত এক ঐতিহাসিক ধারাবাহিকতা। বাংলা সনের উৎপত্তি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ থাকলেও সাধারণভাবে মনে করা হয় মুঘল সম্রাট আকবর রাজস্ব আদায়ের সুবিধার্থে সৌরভিত্তিক বাংলা সাল চালু করেন। কৃষিভিত্তিক সমাজে ফসল কাটার সময় অনুযায়ী কর আদায় প্রয়োজন ছিল।হিজরি চান্দ্র সন কৃষির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না।ফলে সৌরবর্ষভিত্তিক বাংলা সনের প্রবর...

কবিতা ।। মনোজকুমার রায়

জল সিঁড়ি চেক বইয়ের পাতা ফুরিয়ে যেতে থাকে -- ঝরে পড়ে বৃদ্ধ গাছটির পত্রমুকুল কাঁচা গন্ধ বেয়ে চলে সময়ের স্রোতে  সারা ভোর জেগে থাকি ঘুমের টলে তাড়া দেয় একগ্রাস অবিশ্বাসী বায়ু দিন ফুরনো লাল সূর্যের টানে নেমে আসে পাড় ছোঁয়া জল সিঁড়ি ================= মনোজকুমার রায় দঃ ঝাড় আলতা ডাউকিমারী, ধূপগুড়ি জলপাইগুড়ি -৭৩৫২১০ মো ৭৭৯৭৯৩৭৫৬৬

চিরকুটের কবিতা

নতুন পৃথিবী আজ সকালে রোদ্দুর নামুক ভেজা বর্ষার মতো গা ধুয়ে কিছুটা পবিত্র হবো যত জীর্ণ মলিন দ্বেষ বিলীন হোক সব সময়ের তটে গা ভাসিয়ে কিছুটা বিলাসী হবো যা ছিল অতীত যা ছিল কষ্ট সবকিছু ভুলে নবীনে ব্রতী হবো আসুক ধেয়ে সতেজ হাওয়া দূর হোক যত কুণ্ঠা ব্যথা পুরানো যত বিবাদ ভুলে ভালোবাসার আবার বেড়া দেবো কিছুটা আশাবাদী কিছুটা কর্মঠ কিছুটা জেদি কিছুটা শপথ আসুক ছুঁয়ে বাঁচার আলো হাতে হাত রেখেই বিশ্বাসের ঘরে আবার নতুন দীপ জ্বালাবো