Skip to main content

কবিতা ।। কন্যা ।। সুশান্ত সেন

কন্যা

সুশান্ত সেন


বাবার কাছে সে ছিল ত মেয়ে
তোমরা তাকে খাদ্য বানাও কেন
মা র কাছে সে ত স্নেহের ধন 
তোমরা কেন হাত টানছো জোরে !

কন্যা কেন কন্যা থাকে নাকো
সবপেয়েছি র আসর কেন ফাঁকা
চোখের কোনে কান্না তুমি ডাকো
তোমার আমার চলন কেন বাঁকা !

কন্যা ছাড়া পৃথিবীটাই মেকি
পুরুষ তখন একলা হয়ে যাবে
অমাবস্যা আসবে তখন ঘিরে
সাধের জীবন শূন্যে ত মিলাবে।

পুরুষ তুমি পুরুষ মানুষ হও
কন্যা তোমার পাশে পাশে থাকুক
পায়ে পায়ে এগিয়ে চলুক রথ
তোমার হাতে সে এসে হাত রাখুক।
 
===================

সুশান্ত সেন
৩২বি , শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০




Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই