দুটি কবিতা ।। সুশান্ত সেন
কায়দা
ঠিক যে কায়দায় ইনকা সম্রাট আতাহুয়ালপা'কে
বন্দী করে স্পেনের সম্রাটের কাছে
পেশ করা হয়েছিল
সেই কায়দায় হেলিকপ্টার সেনা
বন্দী করলো সভ্যতা।
নিয়ে গেল নিজের দেশের বন্দিশালায়।
আর একবার প্রমাণিত
স্বর্নতৃষা মানুষের সহজাত
এবং তৈলভাণ্ডার তৈল মর্দনের মত
উপকারী।
ঠিক সেই কায়দায়
আরাবল্লীর উচ্চতা একটু কমিয়ে দিলাম
খাতায় কলমে
দখল করে করেই ত সভ্যতা এগিয়ে চলে।
স্রষ্টা
এই জগতের স্রষ্টা কেউ না থাকাই সম্ভব - যুক্তিবাদী মন সতত তাই বলে।
এই অনন্ত মহাকাশে কেন মানুষ জন্ম নিল
কেন সে বুদ্ধি শক্তি নিয়ে জন্মাল - সে এক বিস্ময়।
সে কি কেবল কয়েকটি যৌগিক পদার্থের ও রসায়নের মিশ্রণে ?
তাহলে সেই জন্ম বিভক্ত হল কীভাবে পুরুষ ও নারীতে।
এই বিস্ময়ের মধ্যেই আবার আতম্ভরী মানুষ
সম্পদ কুক্ষিগত করে ধ্বংস করে প্রাকৃতিক সম্পদ
অকাল মৃত্যুর দিকে ঠেলে দেয় সহ মানুষদের।
অকারণে যুদ্ধ করে চলে।
স্রষ্টা চুপটি করে বসে থাকেন।
আমি
আমি হলাম কেনা গোলাম সবাই বলে ক্রীতদাস
সকাল বিকেল নিদেন দিলাম গলায় দিলাম পরিয়ে ফাঁস।
সেই ফাঁসে টানটা দিলে মুণ্ডূ তোমার হাফের টানে
খাবি খাবে এপাশ ওপাশ ধপাস হবে সংবিধানে ।
আমার ডোলের সংখ্যা অনেক দাড়িপাল্লা আছে ঝুকে
এই সময় তাল ঠুকতে থাক সবাই আছে অর্ধমুখে ,
বিশদ করে বলব কি ভাই এই দিন টা বাঁচলে পরে
আরও অনেক নিদান দেব প্রতিবাদী উচ্চস্বরে ।
...............................
সুশান্ত সেন
৩২ বি শরৎ বোস রোড, কলিকাতা - ৭০০০২০
Comments
Post a Comment