সূচিপত্র (প্রচ্ছদ-বিষয়ঃ" দেশ ও দেশের মানুষ ঃ সুখ-দুঃখ আবেগ-অনুভূতি ) প্রচ্ছদ বিষয়ক প্রবন্ধ / নিবন্ধ : রমলা মুখার্জী আশিস চৌধুরী ডাঃ অরুণ চট্টোপাধ্যায় অনিরুদ্ধ সুব্রত শেফালী সর প্রচ্ছদ বিষয়ক মুক্তগদ্য : সঞ্জয় গায়েন আবদুস সালাম মোনালিসা পাহাড়ী সত্যম ভট্টাচার্য ইতিকা বিশ্বাস প্রচ্ছদ বিষয়ক অণুগল্পঃ সোমনাথ বেনিয়া প্রচ্ছদ বিষয়ক গুচ্ছকবিতা : লক্ষ্মীকান্ত মণ্ডল সুমন দাস প্রচ্ছদ বিষয়ক কবিতা : অনন্য বন্দ্যোপাধ্যায় চন্দন মিত্র নাসির ওয়াদেন সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় সুমিত মোদক উদয় সাহা পবিত্র কুমার ভক্তা উত্তমকুমার পুরকাইত সুপ্রীতি বর্মন মনীষা কর সু...
কবিতাগুচ্ছ: “বাংলাবিদ”: অনামা আলোর বিচ্ছেদে… আবদুল্লাহ আল আদীব তোমাকে ভালবাসি বলেই… বন্ধুবরেষু “বাংলাবিদ”, আমার কোমল প্রাণ মৌমাছি, অতি নরম-স্নিগ্ধ রোদে হেসে ওঠা মুক্তোদানা শিশির- দুঃখ করো না। তোমাকে ভালবাসি বলেই আজ এই দূরত্ব— যেন আমার কোন কিছু তোমার ক্ষতি না করতে পারে! তোমাকে ভুলিনি— তুমি আমার অন্তরের ইচ্ছের অন্তঃপুরে পাহাড়ের মতো ভারী হয়ে বসে আছো, এ যেন সভ্যতার এক ধ্বংসাবশেষ। প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রকম্পিত হয়, যেন ধারালো ছুরি বুক চিরে রক্ত ঝরায়। ভুলতে চেয়েছি— কিন্তু স্মৃতিগুলো আমার রক্তে জমাট বেঁধে আছে, যেন পাথরখচিত প্রাচীন লিপি। তুমি হয়ে গেছো আমার নীরব কান্না, প্রতিটি লিখতে না পারা কবিতা আমার ভাঙা আত্মার লুকানো আর্তনাদ। তোমার স্পর্শ নেই, নেই আমাদের সম্পর্কের কোন নাম— তবু তুমি আছো অদৃশ্য, অমোঘ, যেন প্রতিটি ক্ষতচিহ্নে চিরন্তন বসবাস করা এক নিঃশব্দ মৃত্যু। ক্ষত-নিবদ্ধ বাঁশি… প্রিয় “বাংলাবিদ” আমার, কি এক আশ্চর্য সমর্পণ তন্ময়তা, মোহময় আকর্ষণ, বকুলের বিহ্বল ঘ্রাণ তোমার সত্তায়! তোমার বিস্তীর্ণ গালিচা থেকে বিদীর্ণ হয়ে আজ আমি বিচ্ছেদের নিঃ...