শুরু হল শব্দছকের এই নতুন বিভাগ। আপনারা প্রকাশিত ছকটির সমাধান পাঠান e-mail বা whatsapp-এ । সঠিক উত্তরদাতাদের নাম, ঠিকানা ও ছবি আগামী সংখ্যায় প্রকাশিত হবে। এবং লটারির মাধ্যমে একজন সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করা হবে। ই-মেল: nabapravatblog@gmail.com whatsapp: 9433393556 সমাধান পাঠানোর শেষ দিন: 10/12/2019 পাশাপাশি: ১। চিঠিপত্র ৪। প্রাপ্তি, মুনাফা ৬। সূতাকাটার ঘরোয়া যন্ত্র ৭। দুর্গা ৮। হার নয় ১১। বনস্পতি ১৩। ইনি লাভ করেছেন ১৫। রসাল ফলে অঙ্কুর, আবার শিল্পও ১৭। বংশকে কালিমালিপ্ত করেছে যে ১৯। হরিদ্রা উল্টে সাল ২১। ‘হায় চিল! সোনালী ডানার --‘ ২২। পালামৌ-স্রষ্টা চট্টোপাধ্যায় উপরনিচ: ১। আঠাল, আগড়া ২। সংক্ষিপ্ত কোষ্ঠী, জন্মপত্রিকা ৩। মিটমিট, ক্ষীণ ৪। তিব্বতি ধর্মগুরু ৫। বিভীষিকা ৯। ‘– নাক খপতা”, অনুতপ্ত ১০। ভাঙ্গা হাঁড়িকলসির টুকরো; অকিঞ্চিৎকর জিনিস ১২। হীরে ১৪। অলঙ্কারশাস্ত্র-নির্দিষ্ট হাস্য, করুণ ইত্যাদি রস ১৬। লোভ, স্পৃহা ১৮। বাংলার রং ...
গুচ্ছকবিতা: ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… আবদুল্লাহ আল আদীব প্রস্তরযুগের উত্তরাধিকার… প্রস্তরযুগের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে, চকমকি পাথর হাতে, অভাবী চোখে— উদোম গায়ে দাঁড়িয়ে আছে একটি বালক, একটি স্বচ্ছ কাচের শপিং মলের সামনে। আরেকজন বৃদ্ধ তার সমস্ত জীবন খেটে ফুড বুটিকের সামনে ক্ষুধার্ত পেটে বসে আছে। তাদের চোখে সভ্যতার সম্ভ্রম খসে পড়েছে। হঠাৎ রাজপথে বিপ্লবীদের শোরগোল— "এবার নিজের বস্ত্র বানাবো, এবার নিজের খাদ্য ফলাবো।" এক বিজ্ঞ দার্শনিকের চশমা ভেঙে গিয়েছে। সজ্জিত একটি চশমার দোকান দেখে দার্শনিক বলে— আফসোস হায়! অভাবীর চোখে চশমা নাই, চশমা যে বানিয়েছে তার কাছেও নাই। এক আদিবাসী জিঙ্গালী পথ ভুলে চলে আসে লোকালয়ে। সারাদিনের মজুরি একটি টাকা হাতে পেলে, সে তার কপালের ঘাম মুছে টাকাটা ছিঁড়ে ফেলে। অন্যরা হাসতে থাকে, জিঙ্গালী টাকার মূল্য বোঝে না। গভীর রাতে জিঙ্গালীর অভুক্ত ফাঁকা পেটে জঙ্গলের স্বপ্ন নেচে ওঠে, সে উল্লাসে নিথর হাসে। সে কল্পনায় ছুটে যায় শৈশবে, ছুটে যায় জঙ্গলে, ছুটে যায় পরিবার আর প্রিয় মানুষদের বৈভবে। ভাবে— "আমি তো প্রকৃতির মেয়ে। গাছে ফল ছিলো খেয়েছি, সন্তানদের খাইয়েছি। এখানে...