সম্পাদকীয় ব্লগ-নবপ্রভাত এক বছর অতিক্রম করে দ্বিতীয় বছরে পা রাখল। বহু মানুষের আশীর্বাদে আমরা আপ্লুত। বেশ কিছু রদবদল আমরা ইতমধ্যে করেছি। প্রতিটি লেখার লিঙ্ক আমাদের ফেসবুক পেজ নবপ্রভাত (https://www.facebook.com/Nabapravat-760081794044853/) -এ পোস্ট করা হচ্ছে। লিঙ্ক যত খুশি শেয়ার করুন। লিঙ্ক-সুত্রে প্রত্যেকের লেখা ব্লগে এসে পড়ুন সবাই। প্রতিটা লেখার শেষে ফেসবুক কমেন্ট-বক্স যুক্ত আছে। আপনারা লেখা সম্বন্ধে মত বিনিময় করুন ওখানে। এখানেই ফেসবুকের মতো কোনও মন্তব্যে লাইক করাও যাবে। প্রতি মাসের সর্বোচ্চ পঠিত লেখাগুলি নিয়ে আমাদের আলাদা একটা ভাবনা আছে। তা সময় মতো ঘোষণা করা হবে। আগামীতে আরও পরিবর্তন আনার প্রচেষ্টা আছে। আকর্ষণীয় করে তুলতে চাই ব্লগটিকে। আপনাদের মতামত পরামর্শ চাই খুল্লামখুল্লা। সকলে খুব ভালো থাকুন। আনন্দে থাকুন। নমস্কার। নিরাশাহরণ নস্কর (সম্পাদক) সূচিপত্র প্রবন্ধ/নিবন্ধ/মুক্তগদ...
কবিতাগুচ্ছ: “বাংলাবিদ”: অনামা আলোর বিচ্ছেদে… আবদুল্লাহ আল আদীব তোমাকে ভালবাসি বলেই… বন্ধুবরেষু “বাংলাবিদ”, আমার কোমল প্রাণ মৌমাছি, অতি নরম-স্নিগ্ধ রোদে হেসে ওঠা মুক্তোদানা শিশির- দুঃখ করো না। তোমাকে ভালবাসি বলেই আজ এই দূরত্ব— যেন আমার কোন কিছু তোমার ক্ষতি না করতে পারে! তোমাকে ভুলিনি— তুমি আমার অন্তরের ইচ্ছের অন্তঃপুরে পাহাড়ের মতো ভারী হয়ে বসে আছো, এ যেন সভ্যতার এক ধ্বংসাবশেষ। প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রকম্পিত হয়, যেন ধারালো ছুরি বুক চিরে রক্ত ঝরায়। ভুলতে চেয়েছি— কিন্তু স্মৃতিগুলো আমার রক্তে জমাট বেঁধে আছে, যেন পাথরখচিত প্রাচীন লিপি। তুমি হয়ে গেছো আমার নীরব কান্না, প্রতিটি লিখতে না পারা কবিতা আমার ভাঙা আত্মার লুকানো আর্তনাদ। তোমার স্পর্শ নেই, নেই আমাদের সম্পর্কের কোন নাম— তবু তুমি আছো অদৃশ্য, অমোঘ, যেন প্রতিটি ক্ষতচিহ্নে চিরন্তন বসবাস করা এক নিঃশব্দ মৃত্যু। ক্ষত-নিবদ্ধ বাঁশি… প্রিয় “বাংলাবিদ” আমার, কি এক আশ্চর্য সমর্পণ তন্ময়তা, মোহময় আকর্ষণ, বকুলের বিহ্বল ঘ্রাণ তোমার সত্তায়! তোমার বিস্তীর্ণ গালিচা থেকে বিদীর্ণ হয়ে আজ আমি বিচ্ছেদের নিঃ...