আবৃত্তির কবিতা ।। আকাশ চোর ।। রতন তনু ঘাঁটি ।। lyrics লিরিক্স আকাশ চোর রতন তনু ঘাঁটি পরীক্ষা শেষ এবার হাতে মাস খানেকের ছুটি বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উটি আমি বললাম, না না বাপি উটি অনেক দূর এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্দুর কোথায় সেটি, বাবা বললেন, বল না দেখি খুঁজে আমি বললাম, বলতে পারি এক্ষুনি চোখ বুজে হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুরটিয়া গ্রাম বাবা বললেন, ওহ সে তোর ছোট পিসির বাড়ি আমি বললাম, এই ছুটিতে সেখানে যেতে পারি! বাবা তখন মাকে ডাকলেন, কই গো এসো, শোনো দোলার বাড়ি লম্বা ছুটির মানে নেই তো কোনো ওরাই যাক না দু'ভাই বোনে আসুক ঘুরে টুরে ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কুংকুরে বোন বলল, নদী পেরোনো হাটু ভর্তি কাদা? আমার যেতে ইচ্ছে তো নেই যাক না একা দাদা ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে আমি তখন থাকব ডুবে ফেলুদা শঙ্কুতে অনেক টানাপড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদি জলে মেঘরা ভেসেআসে একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি ...
এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র! কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও বোধহয় যে...