সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ নারী স্বাধীনতা এবং সনাতন মানসিকতা ।। নূপুর দাস পি. কে. রোজি : এক দলিত অভিনেত্রীর আত্মকথা ।। নন্দন জানা স্তন-কর রুখতে "নাঙেলি"র আত্মত্যাগ ।। শাশ্বতী চ্যা টার্জী প্রথম পেশাদার বাঙালি নারী চিত্রগ্রাহক অন্নপূর্ণা দত্ত ।। সৌভিক দে নারীর দ্রোহ ও প্রতিবাদ : 'নিষিদ্ধ লোবান' উপন্যাসের আলোকে ।। মোরশেদুল আলম রীনা সাহার কবিতা : মাথার ঘামের ইকোসিস্টেম ।। উদয় সাহা কর্মরতা মা -- একজন যোদ্ধা ।। তৃষা সানা নারী দিবস পালন ও যৌক্তিকতা ।। রাণা চ্যাটার্জী আধেক ধরা ।। শংকর ব্রহ্ম জ্যোতিপ্রকাশের উৎসাহে রবীন্দ্রনাথ বিশ্বকবি ।। অনুপম বিশ্বাস সরস্বতী পুজো ।। অঙ্কিতা পাল মুদ্রিত নবপ্রভাত উৎসব সংখ্যা ২০২৩ ইবুক আকারে ডাউনলোড করে পড়তে চাইলে এই ছবিতে ক্লিক করুন। গল্প কলার টিউন ।। নীলাঞ্জনা ঘোষ টিয়া মাসি ।। সুবিনয় হালদার অনুপমা ।। শ্রীমন্ত মণ্ডল নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত বিনিতার চোখে নারী দিবস লেখা ।। অমিত কুন্ডু যমুনা বাড়ি ফেরেনি... ।। চন্দন দাশগুপ্ত বিষাদদূরীকরণ ।। লিপিকর অদ্বিতীয়া শ্রে...
নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...