👉 প্রত্যেক কবির 1-2টি কবিতা (মোট সর্বোচ্চ 22 লাইন) ছাপা হবে। সংক্ষিপ্ত কবি পরিচিতি, ঠিকানা ও ছবি ছাপা হবে । 👉 শতাধিক কবির কবিতা সংকলিত হবে। 👉 বইটি হবে ৮-১০ ফর্মার বোর্ড বাইন্ডিং। 👉 বইটির মূল্য হবে আনুমানিক 160 টাকা। কবিকে শুধুমাত্র বইটি কিনে নিতে হবে। আর অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না। কবিতা মনোনীত হলে মূল্য অগ্রিম পাঠাতে হবে। 👉 কলকাতার কলেজস্ট্রিটের ইউনিভার্সিটি ইন্সটিটিউট (অ্যানেক্স) হলে নবপ্রভাতের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে (২/৭ অক্টোবর ২০১৮) গ্রন্থটি কবিদের হাতে তুলে দেওয়া হবে। অন্যথায় কবিকে রেজিঃ পোস্টের খরচ বহন করতে হবে। 👉 প্রত্যেকে 4/5টি বাছাই কবিতা পাঠান (সঙ্গে দিন সংক্ষিপ্ত কবি পরিচিতি, ঠিকানা ও ছবি)। অপ্রকাশিত এবং কোনো পত্রিকাতে প্রকাশিত লেখা পাঠানো যাবে। তবে কোনো কাব্য সংকলনে প্রকাশিত লেখা পাঠাবেন না। 👉 লেখা পাঠানোর দু'চার দিনের মধ্যে মনোনয়ন সংবাদ জানানো হবে। 👉 আগে আসার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। 👉 লেখা পাঠানোর ঠিকানা: নিরাশাহরণ নস্কর, ...
গুচ্ছকবিতা: ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… আবদুল্লাহ আল আদীব প্রস্তরযুগের উত্তরাধিকার… প্রস্তরযুগের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে, চকমকি পাথর হাতে, অভাবী চোখে— উদোম গায়ে দাঁড়িয়ে আছে একটি বালক, একটি স্বচ্ছ কাচের শপিং মলের সামনে। আরেকজন বৃদ্ধ তার সমস্ত জীবন খেটে ফুড বুটিকের সামনে ক্ষুধার্ত পেটে বসে আছে। তাদের চোখে সভ্যতার সম্ভ্রম খসে পড়েছে। হঠাৎ রাজপথে বিপ্লবীদের শোরগোল— "এবার নিজের বস্ত্র বানাবো, এবার নিজের খাদ্য ফলাবো।" এক বিজ্ঞ দার্শনিকের চশমা ভেঙে গিয়েছে। সজ্জিত একটি চশমার দোকান দেখে দার্শনিক বলে— আফসোস হায়! অভাবীর চোখে চশমা নাই, চশমা যে বানিয়েছে তার কাছেও নাই। এক আদিবাসী জিঙ্গালী পথ ভুলে চলে আসে লোকালয়ে। সারাদিনের মজুরি একটি টাকা হাতে পেলে, সে তার কপালের ঘাম মুছে টাকাটা ছিঁড়ে ফেলে। অন্যরা হাসতে থাকে, জিঙ্গালী টাকার মূল্য বোঝে না। গভীর রাতে জিঙ্গালীর অভুক্ত ফাঁকা পেটে জঙ্গলের স্বপ্ন নেচে ওঠে, সে উল্লাসে নিথর হাসে। সে কল্পনায় ছুটে যায় শৈশবে, ছুটে যায় জঙ্গলে, ছুটে যায় পরিবার আর প্রিয় মানুষদের বৈভবে। ভাবে— "আমি তো প্রকৃতির মেয়ে। গাছে ফল ছিলো খেয়েছি, সন্তানদের খাইয়েছি। এখানে...