সূচিপত্র প্রবন্ধ ।। মহা-বিদ্রোহী রণক্লান্ত ।। শংকর ব্রহ্ম গুচ্ছকবিতা ।। সুব্রত পন্ডিত কবিতা ।। জীবনের নামতা ।। সুমিত মোদক গল্প ।। ট্রেকিং ।। সিদ্ধার্থ সিংহ কবিতা ।। সমাধিস্থ শিশুর কান্না ।। তরুণ মান্না কবিতা ।। প্রলম্বিত উৎসুক ।। রবীন বসু স্মৃতিকথা ।। কবিতার প্রথমযুগের দিনগুলি ।। সুবীর ঘোষ কবিতা ।। অজানা উদ্দেশ ।। দীপঙ্কর সরকার কবিতা ।। ঘ্রাণ ।। হামিদুল ইসলাম কবিতা ।। অভিমানী মেঘ ।। অরুণ কুমার দাঁ কবিতা ।। আলোর উৎসব ।। উৎপলকুমার ধারা অণুগল্প ।। তালগাছটা ।। তপন মাইতি গল্প ।। হাত-পা বাঁধা ।। চন্দন মিত্র দুটি কবিতা ।। সুজিত কুমার পাল কবিতা ।। জীবন ।। মনসিজ বিশ্বাস কবিতা ।। শারদ পুজোর কায়া ।। নিরঞ্জন মণ্ডল ছড়া ।। আশ্বিন এলেই ।। দীনেশ সরকার ছোটগল্প ।। সাব্বিরের হাসি ও রুপনার মনোদহন ।। সৌমেন দেবনাথ কবিতা ।। বেসামাল ।। প্রতীক মিত্র কবিতা ।। নীলাঞ্জনা তোমায়… ।। তপন মাইতি কবিতাগুচ্ছ ।। মনোজ চৌধুরী কবিতা ।। পাড়ার মেয়েটা ।। শ্যামাপদ মালাকার ছড়া ।। শরৎ যখন আসে ।। বদ্রীনাথ পাল নিবন্ধ ।। বাঙালি জাতিসত্তার পথিকৃৎ বিদ্যাসাগর।। পাভেল ...
গুচ্ছকবিতা: ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… আবদুল্লাহ আল আদীব প্রস্তরযুগের উত্তরাধিকার… প্রস্তরযুগের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে, চকমকি পাথর হাতে, অভাবী চোখে— উদোম গায়ে দাঁড়িয়ে আছে একটি বালক, একটি স্বচ্ছ কাচের শপিং মলের সামনে। আরেকজন বৃদ্ধ তার সমস্ত জীবন খেটে ফুড বুটিকের সামনে ক্ষুধার্ত পেটে বসে আছে। তাদের চোখে সভ্যতার সম্ভ্রম খসে পড়েছে। হঠাৎ রাজপথে বিপ্লবীদের শোরগোল— "এবার নিজের বস্ত্র বানাবো, এবার নিজের খাদ্য ফলাবো।" এক বিজ্ঞ দার্শনিকের চশমা ভেঙে গিয়েছে। সজ্জিত একটি চশমার দোকান দেখে দার্শনিক বলে— আফসোস হায়! অভাবীর চোখে চশমা নাই, চশমা যে বানিয়েছে তার কাছেও নাই। এক আদিবাসী জিঙ্গালী পথ ভুলে চলে আসে লোকালয়ে। সারাদিনের মজুরি একটি টাকা হাতে পেলে, সে তার কপালের ঘাম মুছে টাকাটা ছিঁড়ে ফেলে। অন্যরা হাসতে থাকে, জিঙ্গালী টাকার মূল্য বোঝে না। গভীর রাতে জিঙ্গালীর অভুক্ত ফাঁকা পেটে জঙ্গলের স্বপ্ন নেচে ওঠে, সে উল্লাসে নিথর হাসে। সে কল্পনায় ছুটে যায় শৈশবে, ছুটে যায় জঙ্গলে, ছুটে যায় পরিবার আর প্রিয় মানুষদের বৈভবে। ভাবে— "আমি তো প্রকৃতির মেয়ে। গাছে ফল ছিলো খেয়েছি, সন্তানদের খাইয়েছি। এখানে...