ব্লগ নবপ্রভাত ১৬শ সংখ্যা আষাঢ় ১৪২৬ , জুন ২০১৯ -: সূচিপত্র :- প্রবন্ধ-নিবন্ধ : সঞ্জয় কুমার মল্লিক রমলা মুখার্জী অনিরুদ্ধ সুব্রত রাণা চ্যাটার্জী তন্ময় সিংহ রায় মুক্তগদ্য : শিবনাথ দত্ত নিসর্গ নির্যাস মাহাতো সুমিত্রা পাল আবদুস সালাম পিয়ালী মজুমদার সুমিত মোদক নন্দিনী লাহা সোম রবীন বসু সৌরভ দত্ত বরুণ দুবে শেফালী সর সম্পা পাল গল্প/অণুগল্প : আকাশ নীল মাইতি তুলি মণ্ডল শ্যামাপদ মালাকার ফরহাদ হোসেন রণেশ রায় অরুণ চট্টোপাধ্যায় সান্ত্বনা চ্যাটার্জী রম্যরচনা : তপন তরফদার কবিতাগুচ্ছ : বনশ্রী রায় দাস সুপ্রীতি বর্মন রঞ্জন ভট্টাচার্য দেবব্রত দাস তাপসকিরণ রায় দুটি কবিতা: সৌগত রাণা কবিয়াল আবির্ভাব ভট্টাচার্য সবর্না চট্টোপাধ্যায় কবিতা/ছড়া ...
গুচ্ছকবিতা: ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… আবদুল্লাহ আল আদীব প্রস্তরযুগের উত্তরাধিকার… প্রস্তরযুগের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে, চকমকি পাথর হাতে, অভাবী চোখে— উদোম গায়ে দাঁড়িয়ে আছে একটি বালক, একটি স্বচ্ছ কাচের শপিং মলের সামনে। আরেকজন বৃদ্ধ তার সমস্ত জীবন খেটে ফুড বুটিকের সামনে ক্ষুধার্ত পেটে বসে আছে। তাদের চোখে সভ্যতার সম্ভ্রম খসে পড়েছে। হঠাৎ রাজপথে বিপ্লবীদের শোরগোল— "এবার নিজের বস্ত্র বানাবো, এবার নিজের খাদ্য ফলাবো।" এক বিজ্ঞ দার্শনিকের চশমা ভেঙে গিয়েছে। সজ্জিত একটি চশমার দোকান দেখে দার্শনিক বলে— আফসোস হায়! অভাবীর চোখে চশমা নাই, চশমা যে বানিয়েছে তার কাছেও নাই। এক আদিবাসী জিঙ্গালী পথ ভুলে চলে আসে লোকালয়ে। সারাদিনের মজুরি একটি টাকা হাতে পেলে, সে তার কপালের ঘাম মুছে টাকাটা ছিঁড়ে ফেলে। অন্যরা হাসতে থাকে, জিঙ্গালী টাকার মূল্য বোঝে না। গভীর রাতে জিঙ্গালীর অভুক্ত ফাঁকা পেটে জঙ্গলের স্বপ্ন নেচে ওঠে, সে উল্লাসে নিথর হাসে। সে কল্পনায় ছুটে যায় শৈশবে, ছুটে যায় জঙ্গলে, ছুটে যায় পরিবার আর প্রিয় মানুষদের বৈভবে। ভাবে— "আমি তো প্রকৃতির মেয়ে। গাছে ফল ছিলো খেয়েছি, সন্তানদের খাইয়েছি। এখানে...