প্রসঙ্গ : রাম সীতা দীপক পাল পদ্ম পুরাণে রাবণ বধের পর আরম্ভ এবং পূর্বের ঘটনা ডায়েরির মত দিন-ক্ষণ দিয়ে লেখা । রাম যখন জনক রাজার গৃহে হরধনু ভঙ্গ করেন তখন তাঁর বয়স ১৫ বছর । সীতা তার চেয়ে ৯ বছর ছোট , তাঁর বয়স তখন ৬ বছর । বিবাহের পর ১২ বছর তাঁরা অযোধ্যায় সুখে বাস করেন । বন গমনের সময় রামের বয়স ২৭ ও সীতা ১৮ বছরের তরুণী । ১৩ বছর বনবাসের পর রাবণ সীতা হরণ করেন মাঘ মাসের কৃষ্ণা অষ্টমীর বিন্দু মুহূর্তে । সীতার বয়স তখন ৩১, অর্থাৎ রামের বয়স ৪০ বৎসর । দশমাস পরে সীতার সন্ধান পাওয়া যায় জটায়ুর বড় ভাই সম্পাতির কাছে । সেদিন ছিল অগ্রহায়ন মাসের শুক্লা নবমী । লঙ্কায় গিয়ে হনুমান সীতার সঙ্গে সাক্ষাৎ করে আসার পরে অষ্টমীর বিজয় মুহূর্তে রামচন্দ্র যুদ্ধ যাত্রা শুরু করেন । অমাবস্যা পর্য্যন্ত তাঁরা সমুদ্র তীরে শিবির করে বাস করেন । পৌষ মাসের শুক্লা দশমী থেকে ত্রয়োদশী পর্য্যন্ত সেতু ...
গুচ্ছকবিতা: ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… আবদুল্লাহ আল আদীব প্রস্তরযুগের উত্তরাধিকার… প্রস্তরযুগের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে, চকমকি পাথর হাতে, অভাবী চোখে— উদোম গায়ে দাঁড়িয়ে আছে একটি বালক, একটি স্বচ্ছ কাচের শপিং মলের সামনে। আরেকজন বৃদ্ধ তার সমস্ত জীবন খেটে ফুড বুটিকের সামনে ক্ষুধার্ত পেটে বসে আছে। তাদের চোখে সভ্যতার সম্ভ্রম খসে পড়েছে। হঠাৎ রাজপথে বিপ্লবীদের শোরগোল— "এবার নিজের বস্ত্র বানাবো, এবার নিজের খাদ্য ফলাবো।" এক বিজ্ঞ দার্শনিকের চশমা ভেঙে গিয়েছে। সজ্জিত একটি চশমার দোকান দেখে দার্শনিক বলে— আফসোস হায়! অভাবীর চোখে চশমা নাই, চশমা যে বানিয়েছে তার কাছেও নাই। এক আদিবাসী জিঙ্গালী পথ ভুলে চলে আসে লোকালয়ে। সারাদিনের মজুরি একটি টাকা হাতে পেলে, সে তার কপালের ঘাম মুছে টাকাটা ছিঁড়ে ফেলে। অন্যরা হাসতে থাকে, জিঙ্গালী টাকার মূল্য বোঝে না। গভীর রাতে জিঙ্গালীর অভুক্ত ফাঁকা পেটে জঙ্গলের স্বপ্ন নেচে ওঠে, সে উল্লাসে নিথর হাসে। সে কল্পনায় ছুটে যায় শৈশবে, ছুটে যায় জঙ্গলে, ছুটে যায় পরিবার আর প্রিয় মানুষদের বৈভবে। ভাবে— "আমি তো প্রকৃতির মেয়ে। গাছে ফল ছিলো খেয়েছি, সন্তানদের খাইয়েছি। এখানে...