ছাত্র-শিক্ষক সম্পর্কে দুরত্ব বাড়ছে অলোক আচার্য আমাদের দেশে শিক্ষকের সাথে ছাত্রছাত্রীর সম্পর্ক অনেক আগেই নিম্নমুখী হয়েছে। সমাজ পরিবর্তন না হলে এর থেকে উত্তরণ সম্ভব না। এর পেছনে রয়েছে সামাজিক একাধিক কারণ এবং শিক্ষকদের নিজেদের দায়। আবার যদি বলি এদেশে শিক্ষকদের অপমান করাটা সম্ভবত সবচেয়ে সহজ। এদেশে শিক্ষকদের কেবল বইয়ের পাতায় মা বাবার পরের স্থানটি দেওয়া হয়েছে বাস্তবে ভিন্ন। শিক্ষকরা অভিভাবকের চড় থাপ্পড় খেয়েছেন, শিক্ষার্থীর হাতে মার খেয়েছেন, কমিটির সদস্যদের দ্বারা শারীরিকভাবেও লাঞ্চিত হয়েছেন। এরকম বহু ঘটনা রয়েছে যেখানে শিক্ষকরা নির্যাতনের শিকার হয়েছেন। মানসিক চাপের কথা আর নির্যাতনের ভিতন আনতে চাই না। একজন মানুষ হিসেবে কিছু ভুল শিক্ষকরাও করেছেন এবং করেন। আমি ধরেই নিচ্ছি যার যার সাথে এমনটা করা হয়েছে তারা সকলেই দোষী। তা হলেও কি এই ব্যবহার কোনো ছাত্র বা ছাত্রী তার শিক্ষকের সাথে করতে পারে? প্রশ্ন এই সমাজের কাছে। এই সভ্যতার কাছে। কোথাও আমরা সভ্যতাকে নগ্ন করলাম না তো? যারা পিছন থেকে এটাকে সহায়তা বা সমর্থন করেছেন তারাও কি নিজেদের দায় অস্বীকার করতে পারেন। সত্যি বলতে শিক্ষকদের মধ্যেও রয়েছে দুর্নীতিবাজ ...
কবিতাগুচ্ছ: “বাংলাবিদ”: অনামা আলোর বিচ্ছেদে… আবদুল্লাহ আল আদীব তোমাকে ভালবাসি বলেই… বন্ধুবরেষু “বাংলাবিদ”, আমার কোমল প্রাণ মৌমাছি, অতি নরম-স্নিগ্ধ রোদে হেসে ওঠা মুক্তোদানা শিশির- দুঃখ করো না। তোমাকে ভালবাসি বলেই আজ এই দূরত্ব— যেন আমার কোন কিছু তোমার ক্ষতি না করতে পারে! তোমাকে ভুলিনি— তুমি আমার অন্তরের ইচ্ছের অন্তঃপুরে পাহাড়ের মতো ভারী হয়ে বসে আছো, এ যেন সভ্যতার এক ধ্বংসাবশেষ। প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রকম্পিত হয়, যেন ধারালো ছুরি বুক চিরে রক্ত ঝরায়। ভুলতে চেয়েছি— কিন্তু স্মৃতিগুলো আমার রক্তে জমাট বেঁধে আছে, যেন পাথরখচিত প্রাচীন লিপি। তুমি হয়ে গেছো আমার নীরব কান্না, প্রতিটি লিখতে না পারা কবিতা আমার ভাঙা আত্মার লুকানো আর্তনাদ। তোমার স্পর্শ নেই, নেই আমাদের সম্পর্কের কোন নাম— তবু তুমি আছো অদৃশ্য, অমোঘ, যেন প্রতিটি ক্ষতচিহ্নে চিরন্তন বসবাস করা এক নিঃশব্দ মৃত্যু। ক্ষত-নিবদ্ধ বাঁশি… প্রিয় “বাংলাবিদ” আমার, কি এক আশ্চর্য সমর্পণ তন্ময়তা, মোহময় আকর্ষণ, বকুলের বিহ্বল ঘ্রাণ তোমার সত্তায়! তোমার বিস্তীর্ণ গালিচা থেকে বিদীর্ণ হয়ে আজ আমি বিচ্ছেদের নিঃ...