যোগ-বিয়োগ-গুণ-ভাগ
আশীষ কুমার বিশ্বাস
গোটা গোটা দিন রাত্রি দিলাম
একে দিয়ে টুকরো টুকরো করো
হিসাব করে সময় গনে বছর বানাও তাকে
সংখ্যাতত্ব দিলাম তোমারই হাতে ।
যোগ বিয়োগ গুন ভাগের পালা
ভাগের ভাগ শূন্য আসে শেষে
শূন্য দিয়ে যতই করো গুণ
শূন্য পাবে গোটা দিনের শেষে ।
জীবন নিয়ে চলছে দাবার চাল
সাদা - কালো ঘোলা জলের খেলা
দিনের শেষে রাত আসবে বটে
ভোর হলেও পাবে অবহেলা ।
দিশেহারা উড়ছে মানুষ কতো
দিনে দিনে এরা খোলাম কুচি
গর-মিলের হিসাব দিয়ে শেষে
উন্নয়নের তৈরি হচ্ছে সূচি ।
# ## #

Comments
Post a Comment