অনুবাদ-গল্প অপ্রয়োজনীয় ভাবানুবাদ - শ্যামাপ্রসাদ সরকার। [কিছু কথা : ছোটগল্পের সম্রাট মঁপাসার Useless Beauty পড়ে মোহিত হয়ে গিয়েছিলাম একসময়ে । মানবচরিত্র চিত্রণে তাঁর কলমের জাদু আমায় প্রলুব্ধ করেছে গল্পটিকে ভাবান্তরে । স্হান,কাল পাত্র বদলে গেলেও কাহিনিটির মূল সুরই বজায় রাখার প্রয়াস আমার। প্রশংসনীয় হলে সেটা সেই মহাজনেরই প্রাপ্য । নিন্দনীয় হলে তা নেহাতই বামনের চন্দ্রাস্পর্শাভিলাষ হেতু ক্ষমার্হ ।] মন্দিরা গাড়িতে উঠে চাবি দিয়ে স্টার্ট করতেই কাঁচে টোকা পড়লো। অরিন্দম এ সময় আবার কি বলতে চায়! অধৈর্য অরিন্দম আবার টোকা মারার আগেই একরাশ বিরক্তি নিয়ে দরজা খুললো মন্দিরা। ' আমায় একটু লিফ্ট দাও তো ! দরকার আছে, জলদি কর! আমি না হয় স্টিয়ারিং এ বসছি! ' 'তোমার তো আজ ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল তো! গেলে না?' মন্দিরা অবাকমিশ্রিত বিরক্তিতে জিজ্ঞাসা করে। 'গেলে তোমার সুবিধা খুব হত তাই না ! ইচ্ছে করেই গেলাম না ধরে নাও !' কুটিল গলায় অরিন্দম বলে। 'তোমার সাথে কথা আছে আমার!' হিস্ হিসে গলায় বলে সে। মন্দিরা ততক্ষণে স্টিয়ারিং ছেড়ে পাশের সিটে চলে এসেছে। ' কি বলার আছে বল ! আমার এ...
কবিতাগুচ্ছ: “বাংলাবিদ”: অনামা আলোর বিচ্ছেদে… আবদুল্লাহ আল আদীব তোমাকে ভালবাসি বলেই… বন্ধুবরেষু “বাংলাবিদ”, আমার কোমল প্রাণ মৌমাছি, অতি নরম-স্নিগ্ধ রোদে হেসে ওঠা মুক্তোদানা শিশির- দুঃখ করো না। তোমাকে ভালবাসি বলেই আজ এই দূরত্ব— যেন আমার কোন কিছু তোমার ক্ষতি না করতে পারে! তোমাকে ভুলিনি— তুমি আমার অন্তরের ইচ্ছের অন্তঃপুরে পাহাড়ের মতো ভারী হয়ে বসে আছো, এ যেন সভ্যতার এক ধ্বংসাবশেষ। প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রকম্পিত হয়, যেন ধারালো ছুরি বুক চিরে রক্ত ঝরায়। ভুলতে চেয়েছি— কিন্তু স্মৃতিগুলো আমার রক্তে জমাট বেঁধে আছে, যেন পাথরখচিত প্রাচীন লিপি। তুমি হয়ে গেছো আমার নীরব কান্না, প্রতিটি লিখতে না পারা কবিতা আমার ভাঙা আত্মার লুকানো আর্তনাদ। তোমার স্পর্শ নেই, নেই আমাদের সম্পর্কের কোন নাম— তবু তুমি আছো অদৃশ্য, অমোঘ, যেন প্রতিটি ক্ষতচিহ্নে চিরন্তন বসবাস করা এক নিঃশব্দ মৃত্যু। ক্ষত-নিবদ্ধ বাঁশি… প্রিয় “বাংলাবিদ” আমার, কি এক আশ্চর্য সমর্পণ তন্ময়তা, মোহময় আকর্ষণ, বকুলের বিহ্বল ঘ্রাণ তোমার সত্তায়! তোমার বিস্তীর্ণ গালিচা থেকে বিদীর্ণ হয়ে আজ আমি বিচ্ছেদের নিঃ...