ফান্দে পড়িয়া বগা শংকর ব্রহ্ম আঠাশে ফেব্রুয়ারির সকাল। আকাশে তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মনেহল, সকালটা কী মনোরম সুন্দর। এমনদিনে তার হোয়াইট হাউজে একা বসে থাকতে ভাল লাগছিল না। সে ইজরায়েলের প্রধান মন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে কফি ও স্যান্ডউইচ খেতে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন। হোয়াইট হাউজে চলে আসতে বললেন। - আসছি বস, কৃতজ্ঞতার সুরে বলে উঠলেন নেতানিয়াহু। - তাড়াতাড়ি চলে এসো। - আচ্ছা, বস। ডোনাল্ড ট্রাম ভাবলেন, নেতানিয়াহু এলে, কফি আর স্যান্ডউইচ খেতে খেতে, তার সাথে পরামর্শ করা যাবে, কিভাবে দিনটা আনন্দ আর মজা করে কাটানো যায। ...
গুচ্ছকবিতা: ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… আবদুল্লাহ আল আদীব প্রস্তরযুগের উত্তরাধিকার… প্রস্তরযুগের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে, চকমকি পাথর হাতে, অভাবী চোখে— উদোম গায়ে দাঁড়িয়ে আছে একটি বালক, একটি স্বচ্ছ কাচের শপিং মলের সামনে। আরেকজন বৃদ্ধ তার সমস্ত জীবন খেটে ফুড বুটিকের সামনে ক্ষুধার্ত পেটে বসে আছে। তাদের চোখে সভ্যতার সম্ভ্রম খসে পড়েছে। হঠাৎ রাজপথে বিপ্লবীদের শোরগোল— "এবার নিজের বস্ত্র বানাবো, এবার নিজের খাদ্য ফলাবো।" এক বিজ্ঞ দার্শনিকের চশমা ভেঙে গিয়েছে। সজ্জিত একটি চশমার দোকান দেখে দার্শনিক বলে— আফসোস হায়! অভাবীর চোখে চশমা নাই, চশমা যে বানিয়েছে তার কাছেও নাই। এক আদিবাসী জিঙ্গালী পথ ভুলে চলে আসে লোকালয়ে। সারাদিনের মজুরি একটি টাকা হাতে পেলে, সে তার কপালের ঘাম মুছে টাকাটা ছিঁড়ে ফেলে। অন্যরা হাসতে থাকে, জিঙ্গালী টাকার মূল্য বোঝে না। গভীর রাতে জিঙ্গালীর অভুক্ত ফাঁকা পেটে জঙ্গলের স্বপ্ন নেচে ওঠে, সে উল্লাসে নিথর হাসে। সে কল্পনায় ছুটে যায় শৈশবে, ছুটে যায় জঙ্গলে, ছুটে যায় পরিবার আর প্রিয় মানুষদের বৈভবে। ভাবে— "আমি তো প্রকৃতির মেয়ে। গাছে ফল ছিলো খেয়েছি, সন্তানদের খাইয়েছি। এখানে...