আঞ্চলিক ভাষায় দোলের গান সবিতা বিশ্বাস ফাগুন দিনে দোল এইসেছ্যে রং মাখাব্য তুক্যে আয় না কাছ্যে ও রাধিক্যে রং মাখাব্য মুখ্যে তুক্যে রং মাখাব্য মুখ্যে খোঁপায় জড়ায় কৃষ্ণচূড়হা গলহায় পলাশ মালহা হামি তুর কৃষ্ণ হব্য ডাকব্যি মুক্যে কানহা রাধে ডাকব্যি মুক্যে কানহা ধিকচা গিদাং বাইজব্যে মাদল ঘিগজা গিজাং ঘিনা কুঞ্জ সাজাই পিয়াল বনহে ধাতিং নাতিং তিনা ওহ ধাতিং নাতিং তিনা প্রাণ সজনী তুই হামার লাচব্যি হামাক ঘিরে আড়চোখে দেইখব্যে শিমুল দেইখব্যে ফিরে ফিরে তুকে দেইখব্যে ফিরে ফিরে রাঙায় দিব্য তুর বসন লালচা ফুলের ফাগে কানহে কানহে বুলব্য কথা প্রাণহের অনুরাগে ভালোবাসার অনুরাগে আইজক্যে তুকে ছাইড়ব্য না রে রাঙায় দিব্য ফাগে হামি রাঙায় দিব্য ফাগে | ----------------------------- Sabita Ray Biswas Flat - 3k Block - 4, ...
কবিতাগুচ্ছ: “বাংলাবিদ”: অনামা আলোর বিচ্ছেদে… আবদুল্লাহ আল আদীব তোমাকে ভালবাসি বলেই… বন্ধুবরেষু “বাংলাবিদ”, আমার কোমল প্রাণ মৌমাছি, অতি নরম-স্নিগ্ধ রোদে হেসে ওঠা মুক্তোদানা শিশির- দুঃখ করো না। তোমাকে ভালবাসি বলেই আজ এই দূরত্ব— যেন আমার কোন কিছু তোমার ক্ষতি না করতে পারে! তোমাকে ভুলিনি— তুমি আমার অন্তরের ইচ্ছের অন্তঃপুরে পাহাড়ের মতো ভারী হয়ে বসে আছো, এ যেন সভ্যতার এক ধ্বংসাবশেষ। প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রকম্পিত হয়, যেন ধারালো ছুরি বুক চিরে রক্ত ঝরায়। ভুলতে চেয়েছি— কিন্তু স্মৃতিগুলো আমার রক্তে জমাট বেঁধে আছে, যেন পাথরখচিত প্রাচীন লিপি। তুমি হয়ে গেছো আমার নীরব কান্না, প্রতিটি লিখতে না পারা কবিতা আমার ভাঙা আত্মার লুকানো আর্তনাদ। তোমার স্পর্শ নেই, নেই আমাদের সম্পর্কের কোন নাম— তবু তুমি আছো অদৃশ্য, অমোঘ, যেন প্রতিটি ক্ষতচিহ্নে চিরন্তন বসবাস করা এক নিঃশব্দ মৃত্যু। ক্ষত-নিবদ্ধ বাঁশি… প্রিয় “বাংলাবিদ” আমার, কি এক আশ্চর্য সমর্পণ তন্ময়তা, মোহময় আকর্ষণ, বকুলের বিহ্বল ঘ্রাণ তোমার সত্তায়! তোমার বিস্তীর্ণ গালিচা থেকে বিদীর্ণ হয়ে আজ আমি বিচ্ছেদের নিঃ...