সূচিপত্র ২১ জন বীরাঙ্গনা স্বাধীনতা সংগ্রামী ।। পরিচয় গুপ্ত প্রবন্ধ ।। অনুগ্রহের অর্থনীতি ও তার বিষময় ফল ।। রণেশ রায় কবিতা ।। স্বাধীনতা ।। বিকাশ দাস কবিতা ।। স্বাধীনতার জাদু ।। অবশেষ দাস আঞ্চলিক ভাষার কবিতা ।। অ মা একট' স্বাধীনতা লুবো ।। সবিতা বিশ্বাস কবিতা ।। স্বাধীনতা পঁচাত্তরে ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। আমার বসত ।। সুমিত মোদক কবিতা ।। পঁচাত্তরে স্বাধীনতা ।। অনিন্দ্য পাল কবিতা ।। স্বাধীনতা ৭৫ ও আমরা ।। দীপঙ্কর সরকার স্বাধীনতা দিবসেরর দুটি কবিতা ।। প্রতীক মিত্র দুটি কবিতা ।। আবদুস সালাম কবিতা ।। হায় স্বাধীনতা ।। জয়শ্রী সরকার কবিতা ।। স্বাধীনতা ।। বিশ্বজিৎ কর কবিতা ।। সহজে শহিদ ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। তোমায় খুঁজি স্বাধীনতা ।। সুজিত কুমার পাল কবিতা ।। আমাদের পতাকাটি তেরঙা জমজমাটি || জয়ন্ত চট্টোপাধ্যায় কবিতা ।। স্বাধীনতা পঁচাত্তর পার হলে ।। অঞ্জন বল কবিতা ।। প্রিয় শহীদ ।। রনেশ রায় ছড়া ।। দিন এসেছে শপথ নেওয়ার ।। দীনেশ সরকার কবিতা ।। হোক প্রতিবাদ ।। মানস চক্রবর্তী স্বাধীনতার পঁচাত্তর বছর ও আমরা ।। সুদাম কৃষ্ণ মন্ডল ছোটগল্প।। বঞ্চিত এক স্বাধীনতা সংগ্র...
কবিতাগুচ্ছ: “বাংলাবিদ”: অনামা আলোর বিচ্ছেদে… আবদুল্লাহ আল আদীব তোমাকে ভালবাসি বলেই… বন্ধুবরেষু “বাংলাবিদ”, আমার কোমল প্রাণ মৌমাছি, অতি নরম-স্নিগ্ধ রোদে হেসে ওঠা মুক্তোদানা শিশির- দুঃখ করো না। তোমাকে ভালবাসি বলেই আজ এই দূরত্ব— যেন আমার কোন কিছু তোমার ক্ষতি না করতে পারে! তোমাকে ভুলিনি— তুমি আমার অন্তরের ইচ্ছের অন্তঃপুরে পাহাড়ের মতো ভারী হয়ে বসে আছো, এ যেন সভ্যতার এক ধ্বংসাবশেষ। প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রকম্পিত হয়, যেন ধারালো ছুরি বুক চিরে রক্ত ঝরায়। ভুলতে চেয়েছি— কিন্তু স্মৃতিগুলো আমার রক্তে জমাট বেঁধে আছে, যেন পাথরখচিত প্রাচীন লিপি। তুমি হয়ে গেছো আমার নীরব কান্না, প্রতিটি লিখতে না পারা কবিতা আমার ভাঙা আত্মার লুকানো আর্তনাদ। তোমার স্পর্শ নেই, নেই আমাদের সম্পর্কের কোন নাম— তবু তুমি আছো অদৃশ্য, অমোঘ, যেন প্রতিটি ক্ষতচিহ্নে চিরন্তন বসবাস করা এক নিঃশব্দ মৃত্যু। ক্ষত-নিবদ্ধ বাঁশি… প্রিয় “বাংলাবিদ” আমার, কি এক আশ্চর্য সমর্পণ তন্ময়তা, মোহময় আকর্ষণ, বকুলের বিহ্বল ঘ্রাণ তোমার সত্তায়! তোমার বিস্তীর্ণ গালিচা থেকে বিদীর্ণ হয়ে আজ আমি বিচ্ছেদের নিঃ...