সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-মুক্তগদ্য সাহিত্যে ইতিহাস ও দর্শন ।। রণেশ রায় স-সে-মি-রা ।। কাশীনাথ হালদার বাংলা সাহিত্যের প্রাচীন যুগ : বঙ্গে শৈব থেকে বৈষ্ণবীয় ধারার ভাবান্তর ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায় আগুনে ধাঁধা - বিজ্ঞান না অবিজ্ঞান ।। অনিন্দ্য পাল "কোনখানে রাখবো প্রণাম" ।। শ্রীজিৎ জানা রবীন্দ্রনাথের বিশ্বমানবতাবোধ ।। শেফালি শর ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী বাসুদেব বলয়ান্ত ফাদকে ।। প্রণব কুমার চক্রবর্তী তাহাদের কথা...।। শাশ্বতী মণ্ডল যুদ্ধ- প্রতিপত্তি বৃদ্ধির উদগ্র বাসনার এক অবশ্যম্ভাবী ফল ।। পার্থ সারথি চক্রবর্তী মুর্শিদাবাদ জেলার অর্থনীতিতে নদনদীর প্রভাব ।। আবদুস সালাম নারী ও সমাজ ।। দীপঙ্কর চৌধুরী আলোকসম্পাতঃ দস্যু রত্নাকর থেকে আদি কবি বাল্মীকি ।। প্রদীপ দে দুস্থ কৃতি ছাত্র-ছাত্রীদের প্রতি সহযোগিতার অঙ্গীকার ।। পাভেল আমান গল্প-ছোটগল্প- অণুগল্প ১) সাধুবটতলা ২) তালডোঙা ।। সুদীপ ঘোষাল পাকামাগুর ।। চন্দন মিত্র মোহন পরিবারের দর্শনচিন্তা ।। সৌমেন দে শ্রেণীশত্রু ।। কাকলী দেব আজব নগরের কথা ।। মিঠুন মুখা...
গুচ্ছকবিতা: ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… আবদুল্লাহ আল আদীব প্রস্তরযুগের উত্তরাধিকার… প্রস্তরযুগের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে, চকমকি পাথর হাতে, অভাবী চোখে— উদোম গায়ে দাঁড়িয়ে আছে একটি বালক, একটি স্বচ্ছ কাচের শপিং মলের সামনে। আরেকজন বৃদ্ধ তার সমস্ত জীবন খেটে ফুড বুটিকের সামনে ক্ষুধার্ত পেটে বসে আছে। তাদের চোখে সভ্যতার সম্ভ্রম খসে পড়েছে। হঠাৎ রাজপথে বিপ্লবীদের শোরগোল— "এবার নিজের বস্ত্র বানাবো, এবার নিজের খাদ্য ফলাবো।" এক বিজ্ঞ দার্শনিকের চশমা ভেঙে গিয়েছে। সজ্জিত একটি চশমার দোকান দেখে দার্শনিক বলে— আফসোস হায়! অভাবীর চোখে চশমা নাই, চশমা যে বানিয়েছে তার কাছেও নাই। এক আদিবাসী জিঙ্গালী পথ ভুলে চলে আসে লোকালয়ে। সারাদিনের মজুরি একটি টাকা হাতে পেলে, সে তার কপালের ঘাম মুছে টাকাটা ছিঁড়ে ফেলে। অন্যরা হাসতে থাকে, জিঙ্গালী টাকার মূল্য বোঝে না। গভীর রাতে জিঙ্গালীর অভুক্ত ফাঁকা পেটে জঙ্গলের স্বপ্ন নেচে ওঠে, সে উল্লাসে নিথর হাসে। সে কল্পনায় ছুটে যায় শৈশবে, ছুটে যায় জঙ্গলে, ছুটে যায় পরিবার আর প্রিয় মানুষদের বৈভবে। ভাবে— "আমি তো প্রকৃতির মেয়ে। গাছে ফল ছিলো খেয়েছি, সন্তানদের খাইয়েছি। এখানে...