ভুতুড়ে গল্প হাফেস পুকুর জেড এইচ ফাহাদ ১. আজ হাসান তাদের নানার বাড়ী যায়। তাদের নানার বাড়ী ফেনী জেলার ফুলকাজী উপজেলার মধ্যে অবস্থিত। হাসানপর নানাদের গ্রামের নাম কুতুবপুর। তাদের নানাদের বাড়ী কুতুবপুর গ্রামের শেষ মাথায় অবস্থিত। তাদের নানাদের বাড়ীর আশপাশের জায়গাগুলোতে জ্বীনদের বসবাস বলে লোকমুখে শুনা যায়। হাসানের নানার বাড়ীর জায়গাগুলো দিনে-দুপুরেও ভয়ংকর। তার মধ্যে সবচেয়ে ভয়ংকর হলো হাফেজ পুকুর। যা তাদের নানাদের গ্রামের পাশের গ্রামে অবস্থিত। এটার ভয়াবহ আতংক সবার মনে বিরাজ করে। এই পুকুরের চারপাশে কবরস্থান আছে এবং কবরস্থানের পাশ দিয়ে রাস্তার আছে। দিনে-দুপুরেও রাস্তাটা নির্জন থাকে। হাসান ছোটবেলা থেকে নানার বাড়ী আসা পছন্দ করতো না এসব কারণে। তাকে যখন-তখন একা ঘুরতে যেতে দেওয়া হতো না। বিশেষ করে হাফেজ পুকুরের আশপাশে। হাফেজ পুকুরে অনেক ভয়ংকর সব ঘটনা ঘটে। একবার তো একজন ব্যাক্তি ওজু করার জন্য হাফেজ পুকুরে একা নামে যখনই সে পানিতে স্পর্শ করে হঠাৎ তখনই একটা হাতটা তাকে পানির ভিতর টেনে নিয়ে যায়। যোহরের সালাত শেষে তার সাথিরা তাকে অনেক খোঁজ করেও তাকে পায় না। ...
কবিতাগুচ্ছ: “বাংলাবিদ”: অনামা আলোর বিচ্ছেদে… আবদুল্লাহ আল আদীব তোমাকে ভালবাসি বলেই… বন্ধুবরেষু “বাংলাবিদ”, আমার কোমল প্রাণ মৌমাছি, অতি নরম-স্নিগ্ধ রোদে হেসে ওঠা মুক্তোদানা শিশির- দুঃখ করো না। তোমাকে ভালবাসি বলেই আজ এই দূরত্ব— যেন আমার কোন কিছু তোমার ক্ষতি না করতে পারে! তোমাকে ভুলিনি— তুমি আমার অন্তরের ইচ্ছের অন্তঃপুরে পাহাড়ের মতো ভারী হয়ে বসে আছো, এ যেন সভ্যতার এক ধ্বংসাবশেষ। প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রকম্পিত হয়, যেন ধারালো ছুরি বুক চিরে রক্ত ঝরায়। ভুলতে চেয়েছি— কিন্তু স্মৃতিগুলো আমার রক্তে জমাট বেঁধে আছে, যেন পাথরখচিত প্রাচীন লিপি। তুমি হয়ে গেছো আমার নীরব কান্না, প্রতিটি লিখতে না পারা কবিতা আমার ভাঙা আত্মার লুকানো আর্তনাদ। তোমার স্পর্শ নেই, নেই আমাদের সম্পর্কের কোন নাম— তবু তুমি আছো অদৃশ্য, অমোঘ, যেন প্রতিটি ক্ষতচিহ্নে চিরন্তন বসবাস করা এক নিঃশব্দ মৃত্যু। ক্ষত-নিবদ্ধ বাঁশি… প্রিয় “বাংলাবিদ” আমার, কি এক আশ্চর্য সমর্পণ তন্ময়তা, মোহময় আকর্ষণ, বকুলের বিহ্বল ঘ্রাণ তোমার সত্তায়! তোমার বিস্তীর্ণ গালিচা থেকে বিদীর্ণ হয়ে আজ আমি বিচ্ছেদের নিঃ...