সূচিপত্র নিবন্ধ ।। মহিষাসুরমর্দিনী : রূপান্তরপর্বের কিছু কথা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। গল্প ।। সুবীর সরকার প্রবন্ধ ।। দ্বন্দ্ব তত্ত্বের আলোয় সাহিত্যে কল্পকথা ও কল্পচিত্র ।। রণেশ রায় গল্প ।। রজনীকান্তের পাঠশালা ।। প্রদ্যোৎ পালুই অণুগল্প ।। গুরুদক্ষিণা ।। অঞ্জনা গোড়িয়া সাউ অণুগল্প ।। মেন্টাল ।। চন্দন মিত্র কবিতা ।। ছোয়াঁ যাইনি ।। মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায় কবিতা ।। মানুষ ।। মুহা আকমাল হোসেন কবিতা ।। পুজো ।। সুকন্যা ভট্টাচার্য্য ছোটগল্প ।। জীবনের দাবি ।। সৌমেন দেবনাথ কবিতা ।। ইন্দ্র মেঘওয়াল ।। জীবনকুমার সরকার কবিতা ।। সময় ।। দীপঙ্কর সরকার কবিতা ।। ভাবা যায় না ।। হীরক বন্দ্যোপাধ্যায় কবিতা ।। জীবন ও মৃত্যু ।। হামিদুল ইসলাম কবিতা ।। স্বপ্ন ।। জয়শ্রী সরকার কবিতা ।। বাগান চোর ।। অমিত মজুমদার মুক্তগদ্য ।। কাল নিরবধি ।। বিজয়া দেব কবিতা ।। কথোপকথন ।। মনীষা কর বাগচী কবিতা ।। বুকের ভেতর গুনগুন ।। দেবাশীষ মুখোপাধ্যায় কবিতা || সে কারও প্রেমিকা নয় ।। অবশেষ দাস দুটি কবিতা || জয়ন্ত চট্টোপাধ্যায় তিনটি কবিতা ।। আবদুস সালাম আঞ্চলিক কবিতা ।। ...
গুচ্ছকবিতা: ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… আবদুল্লাহ আল আদীব প্রস্তরযুগের উত্তরাধিকার… প্রস্তরযুগের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে, চকমকি পাথর হাতে, অভাবী চোখে— উদোম গায়ে দাঁড়িয়ে আছে একটি বালক, একটি স্বচ্ছ কাচের শপিং মলের সামনে। আরেকজন বৃদ্ধ তার সমস্ত জীবন খেটে ফুড বুটিকের সামনে ক্ষুধার্ত পেটে বসে আছে। তাদের চোখে সভ্যতার সম্ভ্রম খসে পড়েছে। হঠাৎ রাজপথে বিপ্লবীদের শোরগোল— "এবার নিজের বস্ত্র বানাবো, এবার নিজের খাদ্য ফলাবো।" এক বিজ্ঞ দার্শনিকের চশমা ভেঙে গিয়েছে। সজ্জিত একটি চশমার দোকান দেখে দার্শনিক বলে— আফসোস হায়! অভাবীর চোখে চশমা নাই, চশমা যে বানিয়েছে তার কাছেও নাই। এক আদিবাসী জিঙ্গালী পথ ভুলে চলে আসে লোকালয়ে। সারাদিনের মজুরি একটি টাকা হাতে পেলে, সে তার কপালের ঘাম মুছে টাকাটা ছিঁড়ে ফেলে। অন্যরা হাসতে থাকে, জিঙ্গালী টাকার মূল্য বোঝে না। গভীর রাতে জিঙ্গালীর অভুক্ত ফাঁকা পেটে জঙ্গলের স্বপ্ন নেচে ওঠে, সে উল্লাসে নিথর হাসে। সে কল্পনায় ছুটে যায় শৈশবে, ছুটে যায় জঙ্গলে, ছুটে যায় পরিবার আর প্রিয় মানুষদের বৈভবে। ভাবে— "আমি তো প্রকৃতির মেয়ে। গাছে ফল ছিলো খেয়েছি, সন্তানদের খাইয়েছি। এখানে...