সূচিপত্র দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট ও সন্নিহিত অঞ্চলের কিছু কথ্যশব্দ, বাগ্.ধারা ইত্যাদি (পর্ব— তিন) ।। অরবিন্দ পুরকাইত প্রবন্ধ ।। পিরিতের তথা সৌহার্দের পুঁজিবাদ (Crony Capitalism) ।। রণেশ রায় প্রবন্ধ ।। জাপানের সাহিত্য-সংস্কৃতি ।। শংকর ব্রহ্ম কবিতা ।। মেলায় হারিয়ে যাওয়া শিশু ।। চন্দন মিত্র ছড়া ।। বাঁচার মন্ত্র চাই ।। রিয়াদ হায়দার কবিতা ।। এরপর ।। প্রতীক মিত্র নীরবেই কেটে গেল যতীন্দ্রমোহন বাগচীর জন্মদিন ।। পাভেল আমান ছোটগল্প ।। মানহারা লোনা মাটির কথা ।। সুদামকৃষ্ণ মণ্ডল ছড়া ।। কুয়াশামোড়া সকালবেলা ।। দীনেশ সরকার ছড়া ।। শীত-বুড়িটার পরশ ।। নিরঞ্জন মণ্ডল কবিতা ।। অপারগ ।। প্রবীর কুমার চৌধুরী রম্যরচনা ।। ভগবান নিপাত যাক ।। প্রদীপ দে কিশোর অপরাধ : সমৃদ্ধিশালী জাতি গঠনে প্রধান অন্তরায় ।। মেশকাতুন নাহার গল্প ।। ঠগ ।। স্তুতি সরকার ছড়া ।। রেলের গাড়ি ।। শীলা সোম ছড়া, এসেছে শীতের বেলা ।। বদ্রীনাথ পাল ছড়া ।। ফুটবলের রাজপুত্র ।। আনন্দ বক্সী কবিতা ।। আত্মদণ্ডে নিমগ্ন বালিকা ।। রুদ্র সুশান্ত কবিতা ।। জেতার আসক্তি ।। দেবযানী পাল কবিতা ।। অন্বেষণে ।। অঙ...
গুচ্ছকবিতা: ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… আবদুল্লাহ আল আদীব প্রস্তরযুগের উত্তরাধিকার… প্রস্তরযুগের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে, চকমকি পাথর হাতে, অভাবী চোখে— উদোম গায়ে দাঁড়িয়ে আছে একটি বালক, একটি স্বচ্ছ কাচের শপিং মলের সামনে। আরেকজন বৃদ্ধ তার সমস্ত জীবন খেটে ফুড বুটিকের সামনে ক্ষুধার্ত পেটে বসে আছে। তাদের চোখে সভ্যতার সম্ভ্রম খসে পড়েছে। হঠাৎ রাজপথে বিপ্লবীদের শোরগোল— "এবার নিজের বস্ত্র বানাবো, এবার নিজের খাদ্য ফলাবো।" এক বিজ্ঞ দার্শনিকের চশমা ভেঙে গিয়েছে। সজ্জিত একটি চশমার দোকান দেখে দার্শনিক বলে— আফসোস হায়! অভাবীর চোখে চশমা নাই, চশমা যে বানিয়েছে তার কাছেও নাই। এক আদিবাসী জিঙ্গালী পথ ভুলে চলে আসে লোকালয়ে। সারাদিনের মজুরি একটি টাকা হাতে পেলে, সে তার কপালের ঘাম মুছে টাকাটা ছিঁড়ে ফেলে। অন্যরা হাসতে থাকে, জিঙ্গালী টাকার মূল্য বোঝে না। গভীর রাতে জিঙ্গালীর অভুক্ত ফাঁকা পেটে জঙ্গলের স্বপ্ন নেচে ওঠে, সে উল্লাসে নিথর হাসে। সে কল্পনায় ছুটে যায় শৈশবে, ছুটে যায় জঙ্গলে, ছুটে যায় পরিবার আর প্রিয় মানুষদের বৈভবে। ভাবে— "আমি তো প্রকৃতির মেয়ে। গাছে ফল ছিলো খেয়েছি, সন্তানদের খাইয়েছি। এখানে...