সূচিপত্র প্রবন্ধ ।। পরলোক চর্চায় রবীন্দ্রনাথ ।। অনিন্দ্য পাল প্রবন্ধ ।। বাঙালি জাতিসত্তার বাতিঘর রবীন্দ্রনাথ ঠাকুর ।। পাভেল আমান নিবন্ধ ।। রবীন্দ্রনাথের নারীভাবনা ।। তপতী মণ্ডল প্রবন্ধ ।। কবি সুকান্ত ভট্টাচার্য : মিঠেকড়া কাব্য থেকে ।। শিবপ্রসাদ পুরকায়স্থ নিবন্ধ ।। স্বাতন্ত্রের স্রষ্টা কাজী নজরুল ইসলাম ।। শেফালি সর নিবন্ধ ।। নজরুলের জীবনের শেষ চৌত্রিশটা বছর ।। শংকর ব্রহ্ম রবীন্দ্র বিষয়ক গুচ্ছকবিতা ।। আবদুস সালাম কবিতা ।। রবীন্দ্রনাথ ।। অজিত কুমার জানা কবিতা ।। আমার নজরুল ।। সান্ত্বনা ব্যানার্জী কবিতা ।। রবীন্দ্রনাথ ।। কার্ত্তিক মণ্ডল কবিতা ।। রবি-নজরুল ।। বদ্রীনাথ পাল কবিতা ।। রবীন্দ্রনাথ ।। প্রতীক মিত্র কবিতা ।। প্রবল বিদ্রোহে ।। সুবীর ঘোষ কবিতা ।। পঁচিশে বৈশাখ ।। দীপঙ্কর সরকার কবিতা ।। কিশোর বিদ্রোহী কবি ।। শ্রীমন্ত সেন কবিতা ।। তথাগত ।। প্রতীক মাইতি কবিতা ।। আগুন কবি ।। অরুণ কুমার দাঁ প্রবন্ধ ।। সাহিত্য দলিত ।। জীবনকুমার সরকার কবিতাগুচ্ছ ।। রাজেশ্বর গোপাল কবিতা ।। অসময়ের স্বরলিপিতে ।। সুমিত মোদক ছোটগল্প ।। বামুনডিহির টু...
গুচ্ছকবিতা: ইউটোপিয়া: একটি অসমাপ্ত বিপ্লব… আবদুল্লাহ আল আদীব প্রস্তরযুগের উত্তরাধিকার… প্রস্তরযুগের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে, চকমকি পাথর হাতে, অভাবী চোখে— উদোম গায়ে দাঁড়িয়ে আছে একটি বালক, একটি স্বচ্ছ কাচের শপিং মলের সামনে। আরেকজন বৃদ্ধ তার সমস্ত জীবন খেটে ফুড বুটিকের সামনে ক্ষুধার্ত পেটে বসে আছে। তাদের চোখে সভ্যতার সম্ভ্রম খসে পড়েছে। হঠাৎ রাজপথে বিপ্লবীদের শোরগোল— "এবার নিজের বস্ত্র বানাবো, এবার নিজের খাদ্য ফলাবো।" এক বিজ্ঞ দার্শনিকের চশমা ভেঙে গিয়েছে। সজ্জিত একটি চশমার দোকান দেখে দার্শনিক বলে— আফসোস হায়! অভাবীর চোখে চশমা নাই, চশমা যে বানিয়েছে তার কাছেও নাই। এক আদিবাসী জিঙ্গালী পথ ভুলে চলে আসে লোকালয়ে। সারাদিনের মজুরি একটি টাকা হাতে পেলে, সে তার কপালের ঘাম মুছে টাকাটা ছিঁড়ে ফেলে। অন্যরা হাসতে থাকে, জিঙ্গালী টাকার মূল্য বোঝে না। গভীর রাতে জিঙ্গালীর অভুক্ত ফাঁকা পেটে জঙ্গলের স্বপ্ন নেচে ওঠে, সে উল্লাসে নিথর হাসে। সে কল্পনায় ছুটে যায় শৈশবে, ছুটে যায় জঙ্গলে, ছুটে যায় পরিবার আর প্রিয় মানুষদের বৈভবে। ভাবে— "আমি তো প্রকৃতির মেয়ে। গাছে ফল ছিলো খেয়েছি, সন্তানদের খাইয়েছি। এখানে...