সূচিপত্র নিবন্ধ ।। রবীন্দ্রনাথের রাশিয়া ভ্রমণ ।। বিক্রমজিত ঘোষ প্রবন্ধ ।। জায়ফলের অভিশাপ ।। সৌম্য ঘোষ আজকের দুনিয়ায় মে দিবসের তাৎপর্য ।। রণেশ রায় গল্প ।। ইঁদুর কল ।। স্মরজিৎ ব্যানার্জি কবিতা ।। ক্রিমশন রঙের জানালা ও বারোটি পাঁজরের আদিম উপপাদ্য ।। নিমাই জানা কবিতা ।। অচেনা প্রতিশ্রুতি ।। পিঙ্কি ঘোষ কবিতা ।। ব্যাধি বা বাতিক ।। জগবন্ধু হালদার কবিতাগুচ্ছ ।। তীর্থঙ্কর সুমিত কবিতা ।। ছুঁয়ে যায় ।। সুমিত মোদক কবিতা ।। রেখা চিত্র ।। দীপঙ্কর সরকার ছোটগল্প ।। অন্তঃসত্ত্বা ।। উত্তম চক্রবর্তী গল্প ।। আলেয়া ।। আবদুস সালাম অণুগল্প ।। বাঘ ।। চন্দন মিত্র অণুগল্প ।। পারমিতা আজও দাঁড়িয়ে ।। অঞ্জনা গোড়িয়া সাউ ঝড়ের পাখির খোঁজে ।। নিরঞ্জন মণ্ডল অণুগল্প ।। হৃদয় অকৃতজ্ঞ ।। প্রদীপ কুমার দে কবিতা ।। জেদ ।। বিবেকানন্দ নস্কর ঐতিহাসিক মে দিবসের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা ।। পাভেল আমান সোনার পাহাড় : বদ্রিনাথ ।। শোভন লাল ব্যানার্জি কবিতা ।। এল ডোরাডো ।। রশ্মিতা দাস কবিতা ।। চাঁদনী রাতে মনের সাথে ।। জয়শ্রী সরকার ছড়া ।। লেখাপড়া ।। অবশেষ দাস কবিতা ।। প্রশ্ন আজও ।। সান্ত্বনা ব্যানার্জী গল্প ।। ...
কবিতাগুচ্ছ: “বাংলাবিদ”: অনামা আলোর বিচ্ছেদে… আবদুল্লাহ আল আদীব তোমাকে ভালবাসি বলেই… বন্ধুবরেষু “বাংলাবিদ”, আমার কোমল প্রাণ মৌমাছি, অতি নরম-স্নিগ্ধ রোদে হেসে ওঠা মুক্তোদানা শিশির- দুঃখ করো না। তোমাকে ভালবাসি বলেই আজ এই দূরত্ব— যেন আমার কোন কিছু তোমার ক্ষতি না করতে পারে! তোমাকে ভুলিনি— তুমি আমার অন্তরের ইচ্ছের অন্তঃপুরে পাহাড়ের মতো ভারী হয়ে বসে আছো, এ যেন সভ্যতার এক ধ্বংসাবশেষ। প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রকম্পিত হয়, যেন ধারালো ছুরি বুক চিরে রক্ত ঝরায়। ভুলতে চেয়েছি— কিন্তু স্মৃতিগুলো আমার রক্তে জমাট বেঁধে আছে, যেন পাথরখচিত প্রাচীন লিপি। তুমি হয়ে গেছো আমার নীরব কান্না, প্রতিটি লিখতে না পারা কবিতা আমার ভাঙা আত্মার লুকানো আর্তনাদ। তোমার স্পর্শ নেই, নেই আমাদের সম্পর্কের কোন নাম— তবু তুমি আছো অদৃশ্য, অমোঘ, যেন প্রতিটি ক্ষতচিহ্নে চিরন্তন বসবাস করা এক নিঃশব্দ মৃত্যু। ক্ষত-নিবদ্ধ বাঁশি… প্রিয় “বাংলাবিদ” আমার, কি এক আশ্চর্য সমর্পণ তন্ময়তা, মোহময় আকর্ষণ, বকুলের বিহ্বল ঘ্রাণ তোমার সত্তায়! তোমার বিস্তীর্ণ গালিচা থেকে বিদীর্ণ হয়ে আজ আমি বিচ্ছেদের নিঃ...