ছড়া
ছন্দে বন্দে
প্রভাসচন্দ্র শেঠ
১)
চলে জগন্নাথ মাসির বাড়ি ভাইবোনের সাথে
ধর্মপত্নী দূরেই রহেন, সঙ্গী হতে পারেন না রথে
ঘোড়ায় টানে জুড়ি গাড়ি
ভর্তি তাতে মালপো রাবড়ি
নোলার দায়ে রশি আঁকড়ে মেলা ভিড় ছুটছে সাথে।
২)
'ইসরো ইসরো' ডাক ছাড়ি ভাগলবা হয় বিজ্ঞানী
কুর্শিতে পাছা মণ্ত্রী আমলা হেঁচকি তুলেই অজ্ঞানী
এই নে বাপ ডলার থলি
'গগনযানে' মল খসালি
ভিনদেশী বা দিশী লুটেরার নিয়ত লোভ ছুঁকছুঁকানি।
৩)
গাল দিতে তো ভারী মজা 'সেরার সেরা' মেসিকে
'ফিফা' নাকি বিকিয়ে গেছে কুৎসা প্রচার চৌদিকে
সাবাস জানায় হ্যারি কেন
রুনি নেইমার স্যালুট দেন
তেকাঠিরা প্রতিবাদী,'গটআপ, মেসির পায়ের চুম্বকে'।
৪)
ধুঁকছে যত মেয়ে মরদ, সারা অঙ্গেই ব্যথা
হেতুড়ে ফিজিয়ো, নানা প্যাথি, বোলচালের কথা
অনলাইনে ফেলে টোপ
অর্থ আদায়ে চলে ডোপ
যোগা, কায়রো রীলেও না হয় ভরসার ছাতা কাঁথা।
৫)
ঢুঁড়ে চলে রাজনীতিকগণ কিভাবে 'ম্যাজিক ফিগার' ঘোড়া কেনাবেচায় রসদ করবোই ঠিক যোগাড়
তুলসীপাতা নেবো ধুয়ে
'টিকি বাঁধা'র কথা ক'য়ে
'লাভ' 'ওয়ারে' তা আইনসিদ্ধ, চরিত্র হয় না সাবাড়।
@provassett

Comments
Post a Comment