Skip to main content

কবিতাঃ সুজিত কুমার মালিক

"পর্ণমোচী ভালোবাসা"


বারোয়ারি এই হৃদয়ে
হরেক পরিযায়ীর আনাগোনা
সিগারেটের মতো ধিকধিক করে
জ্বলতে জ্বলতে ফিল্টারের দিকে এগোচ্ছি...
স্কুল... কলেজ... অবশেষে ঠেক!

ইচ্ছা ছিল লজ্জার অবগুণ্ঠন খুলে
একদিন তোমায় দেখাবই
হৃদয়ের ক্যানভাস
অথবা আড়ি পাতব
তোমার হৃদয় দেওয়ালে!

পর্ণমচি ভালোবাসা
কেবল রং বদলায়
সবুজ থেকে হলুদ, হলুদ থেকে লাল 
খসে পড়ে একটা একটা করে পাতা...
কুড়োতে যাই
বাতাস ধোঁকা দেয়!
========================


@সুজিত কুমার মালিক
গ্রা- মইখন্ড, পো:-হেলান, জেলা:-হুগলী
পিন:-৭১২৪১২


বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই