Skip to main content

কবিতাঃ ধ্রুব বিকাশ মাইতি I



ঠিক চিনে নেবো



আমি চিনতে পারিনি
মিশে থাকা হৃদয়ের জলছবি

যা দিয়ে এঁকে যাচ্ছে........
সুরঙ্গ শহরতলী জীবনের মায়াক্ষেত্র I

অগোচরেই শক্তিশালী অন্তর্বাস্প 
আমাকে নাড়ায় প্রতিনিয়ত...;

বিভ্রান্ত এ-ক্লান্ত মরুপথে
ছিটিয়ে যায় পাহাড়ীয়া ভ্রমনের অঙ্কে
বিষণ্ণতা ব্যাথাতুর এ-জীর্ণ শরীরে,

আমি একদিন ঠিক চিনে নেবো 
তুই ব্যতিত ভবিষ্যতের চিলেকোঠায়....
মাথা নাড়ায় প্রাঞ্জল সুরম্য অন্তর্ধানে I

===================

ধ্রুব বিকাশ মাইতি
দক্ষিণ ২৪ পরগনা, নামখানা, দেবনগর 



বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই