ছড়া
নাজীর হুসাইন খান
লেখক লেখেন কাব্য, ছড়া,
ইতিহাস ও গল্প;
লেখক ভাবেন বিশ্ব নিয়ে,
করেন নানা কল্প।
লেখক লেখেন মানবতার,
অসহায়দের পক্ষে;
লেখক লিখে আঘাত হানে
অত্যাচারীর বক্ষে।
অশ্লীলতা লেখেন যারা,
লেখক তো নয়, দুষ্ট;
সভ্যবাদী লেখক যারা,
সভ্যতাতেই তুষ্ট।
সত্যবাদী সত্য লেখেন,
যান না বাজে তর্কে;
সভ্য লেখাই আলোকিত
করে সবার ঘরকে।
দক্ষ যারা, লিখুক তারা
সত্যনীতির পক্ষে;
আদর্শবান লেখক যারা,
পৌঁছুক সঠিক লক্ষ্যে।
...............................
নাজীর হুসাইন খান
মোল্লারটেক উদয়ন স্কুল রোড পানির পাম্প
দক্ষিণখান ঢাকা ১২৩০
Comments
Post a Comment