দেখলেও সবকিছু...
সৌম্যজিৎ রায়
দেখলেও সবকিছু, যায় না বলা,
বললে, জীবন-পথে যায় না চলা।
দেখতেই পারো তুমি, তাতে নেই দোষ,
বললেই উদ্রেক হবে জেনো রোষ।
শুনতে সকলে চায় নিজের ভালো,
ভিন্ন শ্রবণে মুখ আঁধার-কালো।
তাই তো সত্য থাকে মনের গোপনে,
খেলা করে মেকি হাসি আপন আননে।
এভাবেই শেষ হয় উন্নতি-পথ,
প্রথমে ব্যক্তি, পরে সমাজ বিপথ,
দেখে যাও শুধু চেয়ে, লাভ নেই বলে,
সমাজ-ভবিষ্যৎ প্রশ্ন-পবনে দোলে।।
=============
সৌম্যজিৎ রায়,
জোকা ১, কলকাতা,

Comments
Post a Comment