কবিতা ।। আব্দার ।। বিশ্বনাথ পাল

আব্দার
বিশ্বনাথ পাল
ও মা,মা গো সরস্বতী
তোর বীণার তারে যেন ঝংকারে
রিং টোন দিবারাতি।
ও মা,মা গো সরস্বতী
পরীক্ষার হলে পরীক্ষা হলে
যেন,ব্লু টুথ হয় সাথী
মা গো বিদ্যা দেবী
চুরি করে পাশ করে
যেন হয় সমাজসেবী।
মা গো বীণাপাণি
চুরি করে নতুন করে
যেন হই সত্যিই মানী।।
বিধিবদ্ধ স্বীকার্য :
লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।
Comments
Post a Comment