Skip to main content

কবিতা ।। সূর্য উনুন ।। সুকান্ত মণ্ডল

নবপ্রভাত

সূর্য উনুন 

সুকান্ত মণ্ডল 


যে নদী হারিয়ে গেছে অসম্ভবের নিচু কোলাহলে
তার ছায়া মুছি হৃদয়ের আলে 
পথ ও পতঙ্গের উড়ে যাওয়ার মতো
অদৃশ্য গহ্বরে চেতনার অর্জিত 
অধিকার ফেলে ফেলে.....

একাকিত্ব উপভোগ করি নীল ছবি ভাসে ডোবে 

পিছু হটা আমি 
যেটুকু আমি
মুছে যাই দিগন্ত বলয়ে 

সূর্য উনুন জ্বলে।


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই