Skip to main content

ভঙ্গুর ।। তূয়া নূর

নবপ্রভাত

ভঙ্গুর

তূয়া নূর


এক পলকা বাতাসে কতো সহজে জমানো
বিশ্বাস ভেঙে যায় কাঁচের চূঁড়ির মতো।
ডোমিনোর মতো নূয়ে পড়ে সারি বাঁধা।
এতো ভঙ্গুর!

শেকড় উপড়ানো গাছ ঘুর্ণি বাতাসে
পালকের মতো ভাসে।

অসত্য যেনো অবিনাশী, ভাঙেনা কিছুতে—
মাটি গেড়ে থাকে
ভারী পাথরের মতো।

এ যেন সাগর পাড়ের বালকের
বালি দিয়ে গড়া পুরনো নগর,
ভেঙে দেয় কেউ পরম অবহেলায়।
তারপর অভিমানী কান্না থেমে গেলে
নিজ চোখে দেখে নেয় আলো ঝরা ভোর
বানায় বালক আবার নতুন করে
তার স্বপ্নের বালির শহর।

============
তূয়া নূর
11513 centaur way 
Lehigh Acres 
FL 33971 USA

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই